ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
লালপুরে পৌর আওয়ামীলীগ নেতা মঞ্জু হত্যার বিচারের দাবিতে মানবন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 6 May, 2024, 8:58 PM

লালপুরে পৌর আওয়ামীলীগ নেতা মঞ্জু হত্যার বিচারের দাবিতে মানবন্ধন

লালপুরে পৌর আওয়ামীলীগ নেতা মঞ্জু হত্যার বিচারের দাবিতে মানবন্ধন

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর আওয়ামীলীগের সহ সভাপতি এবং নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর রহমান মঞ্জু হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানবন্ধন করেছে পৌর আওয়ামীলীগ।

সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের প্রবেশ পথের সামনে লালপুর বনপাড়া সড়কের দুই পাশে ব্যনার নিয়ে দাড়িয়ে গোপালপুর পৌর আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সহ স্থানীয় শত শত নারী ও পুরুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন,গোপালপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আরশাদ হোসেন সাধীর, আওয়ামীলীগ নেতা ফিরোজ আল হক ভূইঁয়া, পৌর যুবলীগের সভাপতি নাজমুল হোসেন, নিহত মঞ্জুর ছোট ভাই মোস্তাক হোসেন প্রমুখ। 

বক্তারা ,আওয়ামীলীগ নেতা মঞ্জুর রহমান মঞ্জু হত্যার প্রধান আসামি হাসান আলী টুমনকে আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়ার দাবি জানান। জানা যায়,৩০ এপ্রিল রাত সাড়ে ১০ টার দিকে গোপালপুর পৌর এলাকার আজিমনগর রেলওয়ে স্টেশন ভবনের পাশে রবিউলের কনফেকশনারী দোকানের সামনে আওয়ামীলীগ নেতা মঞ্জুরকে গুলি করে চলে যায় দুবৃর্ত্তরা। মঞ্জুর ঘটনাস্থলে মৃত্যু হয় বলে জানা গেছে। এঘটনায় নিহত মঞ্জুর ভাই মাসুদ রানা বাদি হয়ে স্থানীয় থানায় ১৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status