ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
বিজয়নগরে জাপান প্রবাসী ফাতেমা আক্তার মুন্নিকে হত্যার প্রতিবাদে মানববন্ধন
ইয়াছিন মাহমুদ
প্রকাশ: Monday, 6 May, 2024, 6:56 PM

বিজয়নগরে জাপান প্রবাসী ফাতেমা আক্তার মুন্নিকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

বিজয়নগরে জাপান প্রবাসী ফাতেমা আক্তার মুন্নিকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের কেনা গ্ৰামের জাপান প্রবাসী ফাতেমা আক্তার মুন্নাীকে হত্যা করা হয়েছে বলে পরিবারের  দাবি।
২১-৪-২০২৪ রোজ রবিবার বিজয়নগর উপজেলার বুদন্তী গ্রামে ফাতেমা আক্তার মুন্নির শশুর বাড়ির লোকজন ফাতেমা আক্তার মুন্নি কে নির্মম ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা  করছে বলে অভিযোগ করেছেন জাপান  প্রবাসী মুন্নির পরিবার। 
এ ঘটনায় ৫-৫-২০২৪ মুন্নির পরিবার ও তার কেনা গ্রামবাসী সহ একটি মানববন্ধন করেন।

মানববন্ধনে অংশগ্রহণ করে হুকুম  দাতা  মুন্নির স্বামী ও তার পরিবারের সদস্যদের ধারা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সেই সাথে হত্যাকান্ডে জড়িত সকল আসামিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের ব্যবস্থা করার জুড় দাবি জানান।

এ ঘটনায় মুন্নির বাবা অলি মিয়া বাদী হয়ে বিজয়নগর থানায় কয়েকজনকে আসামি করে একটি মামলা ও দায়ের করেন।
আসামিদের মাঝে তামিম চৌধুরী (১৯)মোঃ আব্দুল গফুর (৩২)মোঃ তানভীর চৌধুরী (২৭)নার্গিস আক্তার (৪৬)জান্নাতুল ফেরদৌস মুক্তা সহ তাদের সহযোগী অনেকেই।
 এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া  বিজয়নগর থানার ওসি আসাদুল ইসলামের সাথে যোগাযোগ করলে জানান আসামিদের গ্ৰেফতারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status