ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
শরীয়তপুরে তীব্র তাপদাহের কারনে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
বাধন ঘোষ,শরীয়তপুর
প্রকাশ: Thursday, 25 April, 2024, 7:59 PM

শরীয়তপুরে তীব্র  তাপদাহের কারনে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

শরীয়তপুরে তীব্র তাপদাহের কারনে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

শরীয়তপুরে বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেন ডামুড্যা উপজের শত শত মুসল্লী। দেশে চলমান প্রচন্ড তাপদাহ থেকে বাঁচতে রহমতের বৃষ্টির জন্য এ সালাত আদায় করা হয়।

আজ বৃহস্পতিবার (২৫ ইএপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে ইসতিসকার (বৃষ্টির জন্য যে নামাজ পড়া হয়) নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়। এ সময়ে জেলার আরও বিভিন্ন স্থানে মুসল্লিরা নামাজ আদায় করা হবে।

বৈশাখের তীব্র গরমকে মাথায় নিয়ে শত শত মুসল্লিরা এ নামজে অংশগ্রহন করেন। নামাজ শেষে মহান আল্লাহর কাছে দু'হাত তুলে প্রার্থনা করে কান্নায় ভেঙ্গে পড়েন মুসল্লিগন।

স্থানীয়রা জানান, সকালে নানা বয়সী মানুষ নামাজের জন্য মাঠে হাজির হন। নামাজের ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশে বয়ান পেশ করেন এবং নামাজের নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করেন তারা।

দেশ জুড়ে কয়েক দিনের প্রচন্ড তাপদহনে পুড়ছে মানুষসহ সকল জীব। বন্ধ করে দেওয়া হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। সেই সাথে জারি করা হয়েছে হিটএলার্ট। দেশের বিভিন্ন স্থান সহ শরীয়তপুরেও হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তাই এ তাপদাহ থেকে মুক্তি পেতে একটু বৃষ্টির জন্য আল্লাহর নিকট বিশেষ নামাজ আদায় করা হয়।

আরাফাত  নামে এক মুসল্লি বলেন, আমার বয়স ৫৭ বছর। আমার জীবনে আমি এমন গরম দেখিনি। এই তীব্র গরম থেকে বাঁচতে আজ বিশেষ নামাজ আদায় করলাম। আল্লাহ পাক যেন বৃষ্টির মাধ্যমে পরিবেশটা শীতল করে দেন।

ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলান জহিরুল ইসলাম বলেন, আমরা এই তাপদাহ থেকে মুক্তি পেতে এলাকার সকল মুসল্লিদের সাথে নিয়ে মহান আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করে এই নামাজ আদায় করেছি।


নামাজ শেষে অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status