|
আধুনিক ও স্মার্ট উপজেলা গঠনে আনারস প্রতীকে ভোট চাইলেন খলিলুর রহমান সিরাজী
নতুন সময় প্রতিবেদক
|
![]() আধুনিক ও স্মার্ট উপজেলা গঠনে আনারস প্রতীকে ভোট চাইলেন খলিলুর রহমান সিরাজী সাক্ষাৎকারে খলিলুর রহমান সিরাজী বলেন, বিগত প্রায় পাঁচ বছরে কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দায়িত্ব পালন কালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ নাসিম এবং বর্তমান এমপি তানভীর শাকিল জয়ের সহযোগিতায় কাজিপুরে রাস্তা ঘাট,ব্রীজ, কালভার্ট,মসজিদ, মাদ্রাসা,কবরস্থান ও মন্দিরে ব্যাপক উন্নয়ন করেছি। বিশেষ করে শিক্ষা খাতকে বেশি প্রাধান্য দিয়ে কাজিপুরে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছি। তিনি আরও বলেন, ক্যাপ্টেন এম মনসুর আলীর পুত্র, আধুনিক সিরাজগঞ্জের রুপকার, সাবেক মন্ত্রী প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ নাসিম এর হাত ধরে আমার আওয়ামী রাজনীতিতে প্রবেশ। রাজনীতি করার পর থেকে দলের দুর্দিন,দুঃসময়ে সবসময় প্রিয় নেতা নাসিমের পাশে থেকেছি। আওয়ামী লীগের সাথে কোনদিন বেঈমানী বিশ্বাসঘাতকতা করেনি। কাজিপুরে বিএনপি জামাতকে কোন নৈরাজ্য করতে দেয়নি। তিনি বলেন, আগামী ৮মে ২০২৪ইং তারিখে যে ভোট হবে সেই ভোটে আমার অতীত রাজনৈতিক, সামাজিক কর্মকাণ্ড ও উন্নয়ন কর্মকান্ড বিবেচনা করে কাজিপুর উপজেলাবাসী আমার প্রতীক আনারস মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
