ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
পটুয়াখালীর বাউফলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত
জাহিদ শিকদার,পটুয়াখালী
প্রকাশ: Thursday, 25 April, 2024, 5:56 PM

পটুয়াখালীর বাউফলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত

পটুয়াখালীর বাউফলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত

পটুয়াখালীর বাউফলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ধানদী কামিল মাদ্রাসার মাঠে শতাধিক মানুষ এই নামাজ আদায় করেন। এসময় বৃষ্টির জন্য এবং প্রচন্ড তাপদাহে ওষ্ঠাগত প্রাণীকুলের স্বস্তি ও শান্তি কামনায় স্থানীয় কেশবপুরের ভরিপাশা গ্রামের মাওলনা আব্দুল হাই নামে একজন ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে কান্নাজড়িত কন্ঠে দোয়া মোনাজাত পরিচালনা করেন।

ডিজিটাল ডিভাইসে আজ বাউফলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস দেখানো হয়েছে। বিপর্যস্ত হচ্ছে উপকূলীয় চরাঞ্চলের প্রাণীকুল। প্রচন্ড তাপদাহে কাজে বেরহতে না পেরে বিপাকে পড়েছেন বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষ। ডায়রিয়াসহ উচ্চতাপমাত্রাজনিত রোগবালাইয়ে আক্রান্তের খবর মিলছে উপজেলার বিভিন্ন এলাকায়। এদিকে অসাধু ওষুধ ব্যাবাসায়িদের খপ্পরে কলেরা স্যালাইনের সংকট ও দামবৃদ্ধির অভিযোগ করেছেন ভূক্তভোগি কয়েকজন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status