ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
খুলনায় ভিডিপি সদস্যাদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ ২য় ধাপ সমাপ্ত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 25 April, 2024, 5:13 PM

খুলনায় ভিডিপি সদস্যাদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ ২য় ধাপ সমাপ্ত

খুলনায় ভিডিপি সদস্যাদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ ২য় ধাপ সমাপ্ত

খুলনা জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ২৯ জন ভিডিপি সদস্যদের ৭০ দিনব্যাপী বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিনি ছিলেন জেলা কমান্ড্যান্ট, খুলনা মোঃ সাইফুদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী জেলা কমান্ড্যান্ট, খুলনা মোহাম্মাদ মিরাজুল ইসলাম খান।

খুলনা জেলার জেলা কমান্ড্যান্ট, প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন, তথ্য প্রযুক্তির উন্নয়ন তথা ডিজিটাল বাংলাদেশ গড়তে কম্পিউটার শিক্ষা গ্রহণ করা একান্ত প্রয়োজন। কম্পিউটার ব্যবহারে পারদর্শী ও দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করাই এ প্রশিক্ষণের লক্ষ্য। প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। কম্পিউটারের সাহায্যে ইন্টারনেটের মাধ্যমে আমরা সমগ্র বিশ্বে যোগাযোগ স্থাপন করে থাকি।

এছাড়া বৈজ্ঞানিক গবেষণা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, অফিস আদালত, শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। কম্পিউটারের ব্যাপক ব্যবহারের মাধ্যমে আমরা উন্নয়নের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারি। এছাড়া ফ্রীল্যান্সিং এর মাধ্যমে বেকারত্ব দূর করে দেশে বসে বিদেশি ডলার আয় করতে পারি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্কেল এ্যাডজুট্যান্ট মোঃ আজিজুল ইসলাম ও কম্পিউটার প্রশিক্ষক মোঃ আমিনুল ইসলাম ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status