ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
সাজেকে ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত, আহত ১১
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 24 April, 2024, 7:56 PM

সাজেকে ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত, আহত ১১

সাজেকে ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত, আহত ১১

রাঙামাটির সাজেকে ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

জানা গেছে, সাজেক-উদয়পুর সড়কের নব্বই ডিগ্রি এলাকায় বুধবার ২৪ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা সাজেক-উদয়পুরের সীমান্ত সড়কের নির্মাণের কাজ করতে গাজীপুর থেকে দিঘিনালা হয়ে উদয়পুর যাচ্ছিলেন। যাওয়ার পথে ট্রাকটি ছয়নাল ছড়ায় পাহাড়ে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ট্রাকে মোট লোক ছিল ১৭ জন। ৬ জন মারা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।’

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে তিনি হতাহতের পরিচয় জানাতে পারেননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status