ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
ইবির আল হাদীস বিভাগের নতুন সভাপতি ড. আকতার হোসেন
ইরফান উল্লাহ্, ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশ: Saturday, 20 April, 2024, 4:59 PM

ইবির আল হাদীস বিভাগের নতুন সভাপতি ড. আকতার হোসেন

ইবির আল হাদীস বিভাগের নতুন সভাপতি ড. আকতার হোসেন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. আকতার হোসেন। তিনি সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. আ.ন.ম. ইকবাল হোসাইনের স্থলাভিষিক্ত হয়েছেন।

শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। তিনি আগামী ৩ বছর উক্ত পদে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে বলা হয়, বিভাগটির সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. আ.ন.ম. ইকবাল হোসাইন শারীরিক জটিলতার কারণে ২০ এপ্রিল থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ৬ মাসের মেডিকেল ছুটি নেওয়ায় তাকে সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে উক্ত পদে বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক বিভাগের পরবর্তী সিনয়র শিক্ষক অধ্যাপক ড. আকতার হোসেনকে নিয়োগ প্রদান করা হয়। এ দায়িত্ব পালনকালে তিনি নিয়মানুযায়ী সকল সুযোগ সুবিধা পাবেন।

নব নিয়োগপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড আকতার হোসেন বলেন,  আমি সকলের সহযোগিতায় বিভাগকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। প্রথমেই আমি একাডেমিক বিষয়ে গুরুত্ব দিবো। এছাড়াও বিভাগের ফান্ড কালেকশন ও  অবকাঠামোগত উন্নয়নেও কাজ করবো।

ইরফান উল্লাহ্, ইসলামী বিশ্ববিদ্যালয়

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status