ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
ভারতের নাগাল্যান্ডের ৬ জেলায় ভোট দিল না কেউ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 April, 2024, 5:38 PM

ভারতের নাগাল্যান্ডের ৬ জেলায় ভোট দিল না কেউ

ভারতের নাগাল্যান্ডের ৬ জেলায় ভোট দিল না কেউ

ভারতের নির্বাচনী ইতিহাসে এমন এক ঘটনা ঘটল, যা অতীতে কখনো শোনা যায়নি। লোকসভার প্রথম ধাপের ভোটে পূর্ব নাগাল্যান্ডের ছয় জেলায় ৪ লাখ ৬৩২ ভোটারের মধ্যে কেউ ভোট দেননি। নির্বাচন কমিশনের এক কর্মকর্তা অবশ্য দাবি করেন, দু–একজন ভোট দিয়ে থাকতে পারেন, কিন্তু শতাংশের হিসাবে তা শূন্য।

শুক্রবার ১৯ এপ্রিল, সারা দেশে ২১টি রাজ্যে ১০২টি কেন্দ্র ভোটগ্রহণপর্ব চলছে। স্বায়ত্তশাসিত প্রশাসনের দাবিতেই এই ভোট বয়কট বলে জানা গিয়েছে।

জানা গেয়েছে, নাগাল্যান্ডের এই ৬ জেলায় সক্রিয় ইস্টার্ন নাগাল্যান্ড পিউপিলস অ্যাসোসিয়েশন। ইস্টার্ন নাগাল্যান্ড পিউপিলস অ্যাসোসিয়েশনের তরফ থেকে অর্থনৈতিক স্বাধীনতার দাবি তোলা হয়। সেইসঙ্গে পৃথক স্বায়ত্তশাসিত প্রশাসন গঠনের দাবি তোলা হয়। কিন্তু তাদের সেই দাবি এখনও পূরণ হয়নি। সেই দাবি পূরণ না হওয়ায় ভোট বয়কটের ডাক দেয় ইস্টার্ন নাগাল্যান্ড পিউপিলস অ্যাসোসিয়েশন। নির্বাচন কমিশনের এক আধিকারিক জানান, পূর্ব নাগাল্যান্ডের মানুষ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেজন্য চেষ্টা চালাচ্ছে ইস্টার্ন নাগাল্যান্ড পিউপিলস অ্যাসোসিয়েশন। সেইজন্য এই সংগঠনকে শো কজের নোটিশ পাঠানো হচ্ছে। ভারতীয় দণ্ডবিধি ১৭১সি ধারা অনুযায়ী কেন এই সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সেই বিষয়টি স্পষ্ট করতে হবে।

যদিও এই প্রসঙ্গে ইস্টার্ন নাগাল্যান্ড পিউপিলস অ্যাসোসিয়েশনের বক্তব্য, পূর্ব নাগাল্যান্ডের সাধারণ মানুষ স্বতঃস্ফুর্তভাবে ভোট দানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। এর পিছনে সংগঠনের সরাসরি কোনও হাত নেই। সংগঠনের তরফ থেকে জানানো হয়, নাগাল্যান্ডের শান্তিশৃঙ্খলা যাতে বজায় থাকে, সেটাই তারা চান। নির্বাচন কমিশনের সঙ্গে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায়। উল্লেখ্য, গত ৩০ মার্চ নাগাল্যান্ডের ২০ জন বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে এই সংগঠন। সেখানেই লোকসভা ভোটে ভোট বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status