ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
বিয়ে না করলেও ৩ সন্তান নিয়ে সংসার করছেন মিমি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 April, 2024, 3:06 PM
সর্বশেষ আপডেট: Saturday, 20 April, 2024, 4:07 PM

বিয়ে না করলেও ৩ সন্তান নিয়ে সংসার করছেন মিমি!

বিয়ে না করলেও ৩ সন্তান নিয়ে সংসার করছেন মিমি!

মিমি চক্রবর্তী একটা সময় অভিনয়ের পাশাপাশি দাপিয়ে রাজনীতিও করেছেন। দুটোকে সামলেছেন দক্ষ হাতে। গত লোকসভা নির্বাচনের আগেও প্রচারণায় মুখর ছিলেন তিনি। তবে এ বছর সেসব নেই। তবে আছে কাজ। সামনেই মুক্তি পাচ্ছে তার নতুন ছবি 'আলাপ'। সেসব নিয়ে কথা বলেছেন মিমি। 

একটি সাক্ষাৎকারে বিয়ের বিষয়ে মিমিকে প্রশ্ন করা হয়। মিমি চক্রবর্তীকে টালিউডের অন্যতম মোস্ট এলিজিবল ব্যাচেলর বলা চলে। অভিনেত্রী অভিনয় থেকে তার রূপ, স্টাইল মন কেড়েছে বহু বহু ভক্তের। কিন্তু এহেন অভিনেত্রী এখনো সিঙ্গল, কবে বিয়ের পরিকল্পনা তার? 

এই প্রসঙ্গে তিনি বলেন, আমি তো সংসার করছি। সবাই বিয়ে বা প্রেমকে তো সংসার বলে সেটা তো আমার আছে। আমার বাবা-মায়ের দায়িত্ব আছে, তিনটি সন্তান আছে। আর কী চাই? আমি ভালোই আছি। তবে যদি পরে কখনো কোনো সম্পর্কে যাই জানাব।

'আলাপ' ছবিটি মে মাসেই মুক্তি পাচ্ছে। এই ছবিটির মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায় ছাড়াও আছেন স্বস্তিকা দত্ত, কিঞ্জল নন্দ। এটি পরিচালনা করেছেন প্রেমেন্দু বিকাশ চাকি। প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status