|
বাদ না বিরতি কী কারণে আইপিএল ছাড়ছেন ম্যাক্সওয়েল?
নতুন সময় ডেস্ক
|
![]() বাদ না বিরতি কী কারণে আইপিএল ছাড়ছেন ম্যাক্সওয়েল? এবারের আইপিএলে এখন পর্যন্ত চূড়ান্ত ভাবে ব্যর্থ খেলোয়াড়দের তালিকা করা হলে সবার উপরেই থাকবে ম্যাক্সওয়েলের নাম। আইপিএলের এবারের আসরে প্রথম থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। ব্যর্থতার বৃত্তে থাকা ম্যাক্সওয়েল নিজে থেকেই আইপিএল থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আইপিএলের চলতি আসরে ৬ ম্যাচ খেলে মাত্র ম্যাক্সওয়েলের রান মাত্র ২৮। যেখানে তার স্ট্রাইক রেট ৯৪.১২। বিশ্বমানের এই ক্রিকেটারের আইপিএলে এমন বাজে পারফর্মান্সে হতবাক সবাই। ম্যাক্সওয়েল নিজেও তা মেনে নিতে পারেননি। তাই নিজে থেকেই সোমবার ১৫ এপ্রিল বেঙ্গালুরুর হায়দ্রাবাদের বিপক্ষের ম্যাচ খেলতে চাননি এই অজি তারকা। তবে শুধু হায়দরাবাদ নয় অনির্দিষ্টকালের জন্য আইপিএল থেকে বিরতি নিয়েছেন বিগ শো ম্যাক্সওয়েল। আবার কবে বেঙ্গালুরুর জার্সি গায়ে জড়াবেন সে বিষয়েও কিছু জানাননি তিনি। সোমবার হায়দ্রাবাদের বিপক্ষে হারের পর এই সিদ্ধান্ত নেন ম্যাক্সওয়েল। তিনি তার এই সিদ্ধান্ত সম্পর্কে বলেন ব্যক্তিগতভাবে আমার জন্য এটি বেশ সহজ সিদ্ধান্ত ছিল। আমি শেষ ম্যাচের পর ফাফ (ডু প্লেসি) এবং কোচের কাছে গিয়ে বলেছি যে, আমি মনে করি দলের জন্য অন্য কাউকে দিয়ে খেলানোর সময় এসেছে। আগেও আমি এই পরিস্থিতিতে পড়েছিলাম। আমি যদি এখন খেলা চালিয়ে যাই তাহলে আরও গভীর গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি মনে করি, এখন আমার জন্য একটি ভালো সময় নিজেকে কিছুটা মানসিক এবং শারীরিক বিরতি দেয়ার, শরীর ঠিকঠাক করার। ম্যাক্সওয়েল আরও বলেন যদি আমাকে টুর্নামেন্ট চলাকালীন সময় আবার ফিরে আসতে হয়, আমি আশা করি সত্যিই ভালো মানসিকতা এবং শারীরিকভাবে ফিট হয়ে ফিরে আসতে পারবো। দলের জন্য ভালো প্রভাবও রাখতে পারবো। মাত্র এক জয়ে ২ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান বেঙ্গালুরুর। প্লে অফ পর্বের আশা বাঁচিয়ে রাখতে লিগ পর্বের বাকি ৭ ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবা চলবে না বিরাট কোহলির দলের। আগামী রোববার ২১ এপ্রিল ইডেন গার্ডেনে কলকাতার বিপক্ষে মাঠে নামবে বেঙ্গালুরু। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
