ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুমেরাং টিজারে ঝড় তুললো জিৎ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 April, 2024, 12:29 PM

বুমেরাং টিজারে ঝড় তুললো জিৎ

বুমেরাং টিজারে ঝড় তুললো জিৎ

যেকোনো বড় উৎসব মানেই খাওায়া দাওয়া, আড্ডা, ঘুরতে যাওার পাশাপাশি সিনেমাটাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাঙ্গালীর কাছের। মুসলিমদের বড় উৎসব ইদে টালিউড সুপারস্টার জিতের কোন সিনেমা মুক্তি পাবে না এমনটা খুব কমই হয়েছে। তবে এবার জিতের কোন ছবি মুক্তি না পেলেও তার নতুন ছবি বুমেরাং এর প্রথম লুক প্রকাশ্যে আনলেন এই অভিনেতা। যা ইতিমধ্যে সারা ফেলেছে নেট দুনিয়ায়।

এবার ঈদে নতুন চমক নিয়ে হাজির হলেন টালিউড সুপারস্টার জিৎ । সৌভিক কুন্ডু পরিচালিত বহু প্রতিক্ষিত সাই-ফাই কমেডি ছবি বুমেরাং-র প্রথম লুক প্রকাশ্যে এসেছে। উড়ন্ত সুপার বাইকে চড়েছেন জিৎ। পোস্টারের নেপথ্যে রয়েছে কলকাতা শহর। বুমেরাং-এ দেখা যাবে দেব চন্দ্রিমা সিংহ রায়কে। যদিও টেলি নায়িকার বিপরীতে জিত নয় , থাকবেন সত্যম রায়চৌধুরী।

জিৎকে নিয়ে দর্শকদের মনে সবসময়ই উত্তেজনা থাকে তুঙ্গে। একের পর এক তার সুপার হিট ছবি দর্শকদের উপহার দিয়ে আসছেন এই অভিনেতা। টালিপাড়ার নতুন জুটি জিৎ ও রুক্মিণী মৈত্রকে নিয়ে গত বছর ধরেই ভক্তদের মনে চলছিলো জল্পনা কল্পনা। এই জুটিকে প্রথম পর্দায় দেখা যাবে একসঙ্গে । কেমন হতে চলেছে এ জুটি তা নিয়ে ভক্তদের মাঝে কৌতহল রয়েছে শুরু থেকেই। পাশাপাশি পরিচালক শৌভিক কুণ্ডু তাঁর এই সাইফাই কমেডি জ্যঁরের ছবিকে নিয়ে বেশ উৎসাহী। এক অন্য ধাঁচে গড়া এই ছবির চিত্রনাট্য।



ছবির কাজ শেষ হয়েছে আগেই। ৭ জুন প্রেক্ষাগৃহে আসতে চলেছে জিৎ-রুক্মিনীর এই ছবি। জিৎ রুক্মিণী ছাড়াও এই ছবিতে অন্যান্য ভূমিকায় অভিনয় করছেন সৌরভ দাস, দেবচন্দ্রিমা সিংহ রায়, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্তসহ আরও অনেকে। এখন ছবির টিজ়ার থেকে ট্রেলারের অপেক্ষা।

জিতের সুপার হিট মুভি গুলোর মধ্যে রয়েছে দুই পৃথিবী, শেষ থেকে শুরু, বস, দিও্যানা, ১০০% লাভ, পার্টনার, জোশ, মানুষ, অসুর, বাঘ বন্দি খেলা, বস ২, অভিমান সহ আরও অনেক সিনেমা উপহার দিয়েছে দর্শকদের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status