|
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৭ টাকায় ব্যাগভর্তি সবজি বিক্রয়, দরিদ্র মানুষজন মহা খুশি
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৭ টাকায় ব্যাগভর্তি সবজি বিক্রয়, দরিদ্র মানুষজন মহা খুশি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, ফুলবাড়ী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন লিটু এবং ফুল সংগঠনের নির্বাহী পরিচালক আব্দুল কাদেরসহ স্থানীয় ব্যক্তিবর্গ প্রমূখ। উদ্বোধনী দিনে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় দেড় শতাধিক দরিদ্র মানুষের মাঝে এক কেজি শিম, এক কেজি আলু, এক কেজি বেগুন, একটি ফুলকপি, এক কেজি বেগুন, দুই আঁটি ধনে পাতা, দুই আটি পালংশাক এবং একটি করে ডিম দেওয়া হয়। পুরো প্যাকেজটির বাজারমূল্য তিন শত টাকার বেশি হলেও দরিদ্র মানুষেরা পেয়েছেন মাত্র সাত টাকায়। এতো কমদামে সবজি পেয়ে দরিদ্র মানুষজন মহাখুশি হয়। সংগঠনের নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নে এই কার্যক্রম অব্যাহত রাখবো। ফাইট আনটিল লাইট(ফুল) দীর্ঘদিন থেকে দরিদ্র মানুষজনের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। আমরা ত্রাণ প্রথা থেকে মানুষকে বেড়িয়ে এসে সম্মানের সাথে বাঁচবার মানুষিকতা সৃষ্টির জন্য এধরনের কার্যক্রম শুরু করেছি। এছাড়াও আমাদের সংগঠন থেকে নাগেশ্বরী উপজেলা, ফুলবাড়ী উপজেলা, রাজারহাট উপজেলায় গরীব ও অসহায় মানুষদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে আসছে। ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ উদ্ধোধনী অনুষ্ঠান শেষে জানান, 'বেসরকারি সংগঠন ফুল এর অর্থায়নে উপজেলার অভাবি মানুষের মাঝে মাত্র সাত টাকায় ব্যাগভর্তি বাজার করার সুযোগ পেলো। ফুল সংগঠন ত্রাণ না দিয়ে নামমাত্র টাকায় গরীব মানুষের বাজারের সুযোগ দিয়েছে। ফুল সংগঠনের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই'।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
