|
শেখ হাসিনা উন্নয়নের বাতিঘর
নতুন সময় প্রতিবেদক
|
![]() শেখ হাসিনা উন্নয়নের বাতিঘর আজ মঙ্গলবার বিকালে জননেত্রী শেখ হাসিনা কতৃক মনোনিত জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সাংসদ সদস্য নাছিমা জামান ববি রংপুরে এসে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে পুস্পমাল অর্পন শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের বাতিঘর। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব। এর আগে পাগলাপীর মাজারে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মাজার জিয়ারত দোয়া ও মোনাজাত করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাছিমা জামান ববি। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক এ কে এম ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবলু, মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ন আহ্বায়ক আবুল কাশেম, রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি রসিক প্যানেল মেয়র মোঃ তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রসিক কাউন্সিলর মোঃ শাহাজাদা আরমান, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সিরাজুল ইসলাম,রমজান আলী তুহিনসহ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ। উল্লেখ্যঃ নাছিমা জামান ববি রংপুর সদর উপজেলা পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান এবং এর আগে তিনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য। এই পদে আসার আগে জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
