ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডিআইইউতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 20 February, 2024, 5:45 PM

ডিআইইউতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতা

ডিআইইউতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও বিশেষ প্রদর্শনী বিতর্ক "আমার ভাষায়, আমিই সেরা" শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমান।   মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. লিজা শারমিনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের প্রাক্তন ডীন অধ্যাপক এ এম এম হামিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান, ড্যাফোডিল ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজের পরিচালক ব্রি. জে. (অব.) কে এম আমিরুল ইসলাম। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. ফুয়াদ হোসেন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, বাঙ্গালীরা একমাত্র জাতি যারা নিজের জীবন দিয়ে ভাষার মর্যাদা রক্ষা করেছেন। বাংলা ভাষার জন্য এই আত্মত্যাগের কারণে আমাদের সাহিত্য-সংস্কৃতি সমৃদ্ধ হয়েছে।  বর্তমানে বিশ্বায়নের যুগে প্রযুক্তির ছোয়ায় বাংলা ভাষা আরও গতিশীল হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

সভাপতির বক্তব্যে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. লিজা শারমিন বলেন, ভাষার মাধুর্য্যতা তার আ লিক রুপের মধ্যেই নিহিত। বাংলা ভাষার মাধুর্য্যতাও আমাদের বৈচিত্র্যতা ও আ লিকতার মধ্যেই ফুটে উঠে। আমরা মাতৃভাষায় চর্চার মাধ্যমে বাংলা ভাষার বিকৃতি রোধ করব। 

আলোচনা সভার আগে ‍"আমার ভাষায়, আমিই সেরা" শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ ফয়সাল আকবরের স ালনায় বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন অ লের প্রতিনিধি হিসেবে বিতর্ক করেন তানভীর আলম রিয়ন, সাদিয়া কানিজ নির্জনা, তাসনিয়া বাসিত, মুশফিকুর রহমান অনুরাগ, সাফায়েত হোছাইন নাহিন, রাভিনা আক্তার উর্মি ও মো. ওয়াহিদুজ্জামান। বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক রাফি আল মাহমুদ, ইইই বিভাগের প্রভাষক নাজমুল হুদা আজাদ ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক সোনিয়া আক্তার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status