ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কিমকে গাড়ি উপহার দিলেন পুতিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 20 February, 2024, 12:07 PM

কিমকে গাড়ি উপহার দিলেন পুতিন

কিমকে গাড়ি উপহার দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরীয় নেতা কিম জং উনকে একটি গাড়ি উপহার দিয়েছেন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) সোমবার এ খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, এই উপহার দুই নেতার বিশেষ ব্যক্তিগত সম্পর্কের প্রকাশ। কেসিএনএ’র বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।  

রাশিয়া নির্মিত গাড়িটির নির্মাতা ও মডেল প্রকাশ করা হয়নি। কেসিএনএ জানিয়েছে, এটি কিমের বোন কিম ইয়ো জংসহ শীর্ষ সহকারীদের কাছে ১৮ ফেব্রুয়ারি হস্তান্তর করা হয়েছে। উত্তর কোরীয় নেতার ব্যক্তিগত ব্যবহারের জন্য এটি দিয়েছেন পুতিন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কিম ইয়ো জং রুশ পক্ষের কাছে পুতিনের প্রতি কিমের ধন্যবাদ বার্তা পৌঁছে দিয়েছেন। কিম ইয়ো বলেছেন, এটি দুই নেতার বিশেষ ব্যক্তিগত সম্পর্কের স্পষ্ট প্রকাশ।

কিমকে পুতিনের এই উপহার জাতিসংঘের নিষেধাজ্ঞার লঙ্ঘন হতে পারে। উত্তর কোরিয়াকে কোনো ধরনের পরিবহণ যান সরবরাহ নিষিদ্ধ করা হয়েছে জাতিসংঘের নিষেধাজ্ঞায়।

ধারণা করা হয়, বিলাসবহুল কয়েকটি গাড়ি কিমের সংগ্রহে রয়েছে। গত বছর সেপ্টেম্বরে পুতিনের প্রেসিডেন্সিয়াল গাড়ি অরাস সেনাট লিমুজিনের প্রশংসা করেছিলেন তিনি। পরে পুতিন তাকে গাড়ির পেছনের সিটে বসার আমন্ত্রণ জানিয়েছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status