ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
যাঁদের হাতে উঠেছে বাফটা অ্যাওয়ার্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 19 February, 2024, 2:18 PM

যাঁদের হাতে উঠেছে বাফটা অ্যাওয়ার্ড

যাঁদের হাতে উঠেছে বাফটা অ্যাওয়ার্ড

বাংলাদেশ সময় সোমবার (১৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হলো বাফটা অ্যাওয়ার্ড-২০২৪। এবারের এই মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণীর আসর বসেছিল লন্ডনের রয়েল ফেস্টিভ্যাল হলে। আর অনুষ্ঠানে যেন শুধুই ক্রিস্টোফার নোলানের ‌‘ওপেনহাইমার’ ছবির জয়জয়কার। সেরা পরিচালক থেকে শুরু করে সেরা ছবি, সেরা অভিনেতাসহ ৭টি বিভাগে পুরস্কার জিতেছে এটি।

এবারের আসরে লাল গালিচায় দ্যুতি ছড়িয়েছেন এমিলি ব্লান্ট, মার্গো রবি, ব্র্যাডলি কুপার প্রমুখ। সঞ্চলনায় ডেভিড বেকহ্যাম, দীপিকা পাড়ুকোন ও ডুয়া লিপাসহ ছিলেন আরও অনেকে। এমনটাই জানিয়েছে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইনের।

এ ছাড়া পাঁচটি বিভাগে পুরস্কার পেয়েছে ইয়োর্গস লান্থিমোসের ‘পুওর থিংস’। ছবিটি সেরা অভিনেত্রীসহ সেরা পোশাক, মেকআপ ও চুল সজ্জা, প্রোডাকশন ডিজাইন, স্পেশাল ভিজ্যুয়াল এফেক্টস পুরস্কার পেয়েছে। 


এ বছর বাফটা’য় সব থেকে বড় বক্স অফিস সিনেমা নির্বাচিত হয়েছেন গ্রেটা গারউইগের ‘বার্বি’। অন্যদিকে, লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবিটি ৯টি বিভাগে মনোনীত হয়েছিল। 

একনজরে বাফটা পুরস্কার জয়ীরা—
সেরা ছবি: ওপেনহাইমার

সেরা ব্রিটিশ ছবি: দ্য জোন অব ইন্টারেস্ট

ব্রিটিশ লেখক, পরিচালক বা প্রযোজকের সেরা অভিষেক: ‘আর্থ মামা’ ছবির জন্য সাভানা লিফ সেরা পরিচালক ও লেখকের পুরস্কার পেয়েছেন। প্রযোজকের পুরস্কার পেয়েছেন শার্লি, কনোর ও মেডবি রিওরডান

অ-ইংরেজি ভাষার সেরা সিনেমা: দ্য জোন অব ইন্টারেস্ট

সেরা তথ্যচিত্র: ২০ ডেজ ইন মারিওপুল

সেরা অ্যানিমেটেড ছবি: দ্য বয় অ্যান্ড দ্য হেরন

সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)

সেরা চিত্রনাট্য: অ্যানাটমি অব আ ফল

সেরা অভিনেত্রী: এমা স্টোন (পুওর থিংস)

সেরা অভিনেতা: কিলিয়ান মারফি (ওপেনহাইমার)

সেরা সহ-অভিনেত্রী: দাভাইন জয় রানডলফ

সেরা অভিনেতা হয়েছেন কিলিয়ান মারফি। 
সেরা অভিনেতা হয়েছেন কিলিয়ান মারফি। ছবি: সংগৃহীত

সেরা সহ-অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র

সেরা কাস্টিং: দ্য হোল্ডওভার্স

সেরা সিনেমাটোগ্রাফি: ওপেনহাইমার

সেরা এডিটিং: ওপেনহাইমার

সেরা পোশাক: পুওর থিংস

সেরা মেকআপ ও চুল সজ্জা: পুওর থিংস

সেরা গান: ওপেনহাইমার

সেরা প্রোডাকশন ডিজাইন: পুওর থিংস

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status