ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২২ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেরপুর ঝিনাইগাতীতে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 18 February, 2024, 4:28 PM

শেরপুর ঝিনাইগাতীতে  ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

শেরপুর ঝিনাইগাতীতে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

শেরপুরে ঝিনাইগাতীতে ট্রাক-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে খোরশেদ আলম(৪০) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সিএনজি ড্রাইভার বিল্লালসহ আরো এক পথচারি আহত হয়েছে। ১৮ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার তেতুলতলা বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

নিহত খোরশেদ আলম উপজেলার বাকাকুড়া গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে। আহত সিএনজি চালক বিল্লাল(৩৫)শালধা গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং পথচারি আব্দুল কাদির ঝুলগাঁও মাদ্রাসার শিক্ষক এবং সিলেটের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পান ভর্তি একটি ট্রাক ঝিনাইগাতী বাজার থেকে রওনা হয়ে তেতুলতলা বাজারে পৌছিলে শেরপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই খোরশেদ আলমের মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধারসহ ট্রাকের নীচে ধুমড়েমোচড়ে চাপাপড়া সিএনজিটি উদ্ধার করে। এসময় ট্রাক ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ঘাতক ট্রাক আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে শেরপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারি পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক জানান, সংবাদ পাওয়া মাত্রই শেরপুর ও ঝিনাইগাতীর দুটি টিম দুর্ঘটনায় কবলিত ব্যক্তিদের উদ্ধারসহ ট্রাকের নীচে চাপাপড়া সিএনজিটি বের করা হয়েছে। আহতদের দ্রুত শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঝিনাইগাতী থানার এসআই রাজীব ভৌমিক জানান, ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় চুয়াডাঙ্গা- ট-১২-০৯৮ নং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনাসহ আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status