|
নতুন চমক সোরা, টেক্সট থেকেই ভিডিও বানাবে এআই!
নতুন সময় ডেস্ক
|
![]() নতুন চমক সোরা, টেক্সট থেকেই ভিডিও বানাবে এআই! কিভাবে কাজ করবে এই এআই? খোদ ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান এক্স হ্যান্ডলে তার হাতেগরম নমুনা পেশ করেছেন। তিনি নেটিজেনদের কাছে আহ্বান জানান, নানা টেক্সট লিখে পাঠাতে। পরে সেখান থেকেই সোরা বানিয়ে দেয় ভিডিও। আর সেই ভিডিও এত আশ্চর্য, মনে হবে তা নিখাদ বাস্তব! ওপেনএআই জানিয়েছে, সোরা এমন ভিডিও বানিয়ে দেবে যেখানে বহু চরিত্রকে দেখা যাবে। জটিল প্রেক্ষাপটও তৈরি করা যাবে অনায়াসে। এবং সবচেয়ে বড় কথা, কোথাও বোঝাই যাবে না এই ভিডিও আসলে এআই তৈরি করে দিয়েছে। আর এখানেই তৈরি হয়েছে আশঙ্কা! কেবল মাত্র একটা-দুটো বাক্য থেকেই একটা গোটা ভিডিও তৈরি হলে তা থেকে বিভ্রান্তি তৈরি হতে পারে। এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে কোনো ধরনের প্রতারণার ঘটনা ঘটবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
