ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ব্র্যাক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 17 February, 2024, 1:17 PM

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ব্র্যাক

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ব্র্যাক

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘ট্রেইনি কর্মসূচি সংগঠক, দাবি’ পদে লোকবল নিয়োগ দেবে ব্র্যাক। এ পদে আবেদনের জন্য লাগবে না কোনো অভিজ্ঞতা। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ট্রেইনি কর্মসূচি সংগঠক, দাবি

পদ সংখ্যা: নির্ধারিত না।

চাকরির দায়িত্ব: মাঠপর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠিকে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের মাধ্যমে উৎপাদন বা সেবামূলক কাজে সহায়তা করে দারিদ্র দূরীকরণের পাশাপাশি সামাজিকভাবে ক্ষমতায়ণে সহায়তা করা। 

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। মোটরসাইকেল চালনায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।

কর্মস্থল: ব্র্যাক মাঠ কার্যালয় (বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে)।

আর্থিক সুবিধাসমূহ: শিক্ষানবিশকালে (৬ মাস) মাসিক বেতন সর্বসাকুল্যে ২৩,০০০ টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর চাকরি নিয়মিত করা হবে, তখন মাসিক বেতন সর্বসাকুল্যে ২৮,০০০ টাকা হবে। এছাড়াও সংস্থার নীতি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনসেনটিভ, পারফরম্যান্স বোনাস, যাতায়াত ভাতা, স্বাস্থ্য ও জীবন বীমা এবং উৎসব ভাতা প্রদান করা হবে। 

অন্যান্য: মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটির পাশাপাশি কর্মীর পারফরম্যান্স সন্তোষজনক হলে প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী উচ্চতর পদে উন্নীত হওয়ার সুযোগ রয়েছে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখের মধ্যে অনলাইনে https://careers.brac.net/jobs অথবা www.bdjobs.com-এর মাধ্যমে আবেদন করতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status