ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
এক রাতেই যেভাবে ঘুরে দাঁড়ালেন আলী ইসলাম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 6 February, 2024, 10:53 AM

এক রাতেই যেভাবে ঘুরে দাঁড়ালেন আলী ইসলাম

এক রাতেই যেভাবে ঘুরে দাঁড়ালেন আলী ইসলাম

এক সময় কিছু ছিল না তার। ঝুপড়ি ঘরে বসবাস করতে হয়েছে। অভাব অনাটনে ছিল তার নিত্যসঙ্গী। এখন দিন পাল্টেছে। পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর, কম্বল, চাল, ডাল, তেল ও ডালসহ সংসারের প্রয়োজনীয় সামগ্রী। দেওয়া হয় নগদ ১০ হাজার টাকাও।

মাথা গোজার ঠাই পেয়ে আনন্দে কেঁদে ওঠেন বৃদ্ধ আলী ইসলাম। এ যেন রাতারাতি ঘুরে দাঁড়ানোর বাস্তব গল্প। এমনি গল্প ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের দিন মজুর আলী ইসলামের।

দুদিন আগেও যিনি ঝুপড়ি ঘরে স্ত্রী সন্তানের নিয়ে তীব্র শীতে দিন কাটিয়েছিলেন। তিনি এখন পেয়েছেন পাকা ঘর। আর এর মাধ্যমে ঘুরে গেল বৃদ্ধ নুর ইসলামের ভাগ্যের চাকা।

স্ত্রী আম্বিয়া খাতুন আর একমাত্র মেয়ে সালমাকে নিয়ে গড়ে তুলেছেন সুখের সংসার।

ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামানের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের নেতৃত্ব জেলা প্রশাসনের একটি টিম মানবতার পাশে দাঁড়িয়েছেন। নতুন ঘরসহ দিয়েছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। যা পেয়ে হাসি ফুটেছে দরিদ্র আলী ইসলামের মুখে।

আলী ইসলাম ঘর পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

বলেন, একদিন আগেও কিছুই ছিলনা, এখন অনেক কিছু পেয়েছি। ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে।

খুশিতে আত্মহারা আলী ইসলামের স্ত্রী আম্বিয়া খাতুন। তিনি বলেন, তিন-বেলা খাবার জোটেনি, শীতের মধ্যে কষ্টে দিন কাটাতে হয়েছে। এখন মাথা গোজার ঠাই পেয়েছি। স্বপ্নেও ভাবিনি এমন হবে। কৃতজ্ঞতা প্রধানমন্ত্রী ও ভোলার জেলা প্রশাসককে।

অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীর বলেন, দরিদ্র পরিবারকে পুনর্বাসিত করেছি। তাদের আর কষ্টে দিন কাটাতে হবে না।

এদিকে জেলা প্রশাসনের এমন মানবিক কাজের প্রশংসা করছে এলাকাবাসী।

উল্লেখ্য, দরিদ্র আলী ইসলামকে নিয়ে একটি মিডিয়াসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচার হলে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। যা নজরে আসে জেলা প্রশাসনের। তারা সহায়তার হাত বাড়িয়ে পুনর্বাসিত করেন দরিদ্র পরিবারটিকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status