|
পাবিপ্রবির লোগো নকল করে ক্রিকেট ক্লাবের লোগো তৈরী
রাফিউল ইসলাম, পাবিপ্রবি
|
![]() পাবিপ্রবির লোগো নকল করে ক্রিকেট ক্লাবের লোগো তৈরী ২০০৯ সালে মূল লোগো ডিজাইন করেছেন নওগাঁ জেলার সন্তান পাবিপ্রবির ২০০৮-০৯ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রাক্তন ছাত্র বুলবুল ঘোষ (বাপ্পি)। এ বিষয়ে চাটমোহর ক্রিকেট একাডেমির ফেসবুক পেজে থাকা নাম্বারে দৈনিক নতুন সময় প্রতিনিধি যোগাযোগ করে তাদের মতামত নিতে ব্যর্থ হন। এ বিষয়ে পাবিপ্রবি শিক্ষার্থী খলিলুর রহমান বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একটি স্বতন্ত্র লোগো থাকে যেটি কিনা সেই বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা বজায় রাখে। আর আমরা অনেক গর্ববোধ করি যে পাবিপ্রবির লোগো আমাদের বিশ্ববিদ্যালয়েরই বড় ভাই ডিজাইন করেছেন। এটি সেম টু সেম কেউ কপি করবে সেটি আমরা মানবো না।বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমার আবেদন তাঁরা প্রশাসনিক ভাবে বিষয়টি আমলে নিক। এ ছাড়াও অনেক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায় তাঁরা সকলেই চায় প্রশাসনিক ভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। উল্লেখ্য, লোগোতে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির নানা দিক ও বাংলাদেশের চিত্র ফুটে উঠেছে। লোগোটি জাতীয় পতাকার সবুজ রেখা দ্বারা পরিবেষ্টিত ও মাঝে রক্ত বর্ণের ছোঁয়ায় “U” অক্ষরের প্রতিকৃতি দ্বারা ইউনিভার্সিটি বোঝাচ্ছে যা ইউনিভার্সাল (পৃথিবী ব্যাপী যার প্রকাশ হবে) এবং মাঝের “T” অক্ষরের প্রতিকৃতি দ্বারা টেকনোলজি বোঝায়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
