সাড়ে ছয় ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুরে ফেরি চলাচল শুরু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 1 January, 2024, 12:33 PM
সাড়ে ছয় ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুরে ফেরি চলাচল শুরু
সাড়ে ৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে শুরু হয়েছে ফেরি চলাচল। ঘন কুয়াশা কেটে গেলে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে, রোববার রাত ৩টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।
তিনি বলেন, রোববার মধ্যরাতে ঘন কুয়াশা দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে চলাচল করছে পাঁচটি ফেরি।