|
চাঁপাইনবাবগঞ্জে ২ কোটি টাকার হেরোইন উদ্ধার, আটক ১
নতুন সময় প্রতিনিধি
|
![]() চাঁপাইনবাবগঞ্জে ২ কোটি টাকার হেরোইন উদ্ধার, আটক ১ আটক যুবক জেলার সদর উপজেলার চর দেবীনগর ইব্রাহিম মন্ডলের টোলা এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে মোর্তজা আলী (২৮)। এ বিষয়ে রোববার সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে র্যাব জানায়, নিজ বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল শুক্রবার দিবাগত গভীর রাত সাড়ে ৩টায় শনিবার (৩০ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরদেবীনগর এলাকায় অপারেশন পরিচালনা করে। এ সময় মোর্তজার শয়ন কক্ষের সানসেটের উপরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২ কোটি টাকা মূল্যের ২ কেজি হেরোইন উদ্ধার করা হয়। অভিযানে এক ব্যক্তি পালিয়ে গেলেও আটক করা হয় মোর্তজাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ী মোর্তজা দীর্ঘদিন ধরে অজ্ঞাতস্থান থেকে মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে বলে স্বীকার করেছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান জেলা ক্যাম্প অধিনায়ক অধিনায়ক।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
