ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
সেন্টমার্টিনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 31 December, 2023, 2:12 PM

সেন্টমার্টিনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

সেন্টমার্টিনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে পর্যটক গমনাগমনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামী ৬ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত টেকনাফ সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল করবে না। সেই সঙ্গে দ্বীপের সকল হোটেল ও গেস্ট হাউস বন্ধ থাকবে।

এ তথ্য জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন।

তিনি জানান, নির্বাচনে যাতে কোন ধরনের সহিংসতা কিংবা নাশকতা না ঘটে সে বিবেচনায় জেলা প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৫ জানুয়ারি সেন্টমার্টিন দ্বীপে অবস্থানরত সকল পর্যটকদের দ্বীপ ছাড়াতে হবে।  আগামী ৯ জানুয়ারি থেকে যথারীতি জাহাজ চলাচল শুরু হবে। টেকনাফ সেন্টমার্টিন নৌ-রুটে নিয়মিত চলাচল করে ৮ টি জাহাজ।

এদিকে শুধু ৭ জানুয়ারি কক্সবাজার জেলার সকল হোটেল মোটেল গেস্ট হাউসগুলোতে বহিরাগত কেউ অবস্থান করতে পারবে না বলেও জানিয়েছেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন।   
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status