ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
অধিনায়ক হিসেবে শান্তর ভবিষ্যৎ কেমন, জানালেন হাথুরু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 31 December, 2023, 12:25 PM

অধিনায়ক হিসেবে শান্তর ভবিষ্যৎ কেমন, জানালেন হাথুরু

অধিনায়ক হিসেবে শান্তর ভবিষ্যৎ কেমন, জানালেন হাথুরু

বাংলাদেশের বার্ষিক পারফরম্যান্স বিচার করলে হয়তো সবার আগে কাঠগড়ায় উঠবে তাদের বিশ্বকাপ ব্যর্থতা! তবে এরপর বছরের শেষটা একেবারেই মন্দ কাটেনি টাইগারদের। বিশেষ করে নাজমুল হোসেন শান্ত’র দল নিউজিল্যান্ডের মাটিতে তাদেরই বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ম্যাচ জিতেছে। এর আগে থেকে অধিনায়ক হিসেবে শান্তকে ভবিষ্যতে দেখা যাবে কি না, তা নিয়ে চলছে জোর আলোচনা। বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও কাছ থেকে শান্ত’র নেতৃত্ব নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।


তিনি বলেন, ‘এই সিরিজে তারা (বাংলাদেশ) দেখিয়েছে যে তারা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। আরেকটা ব্যাপার হচ্ছে শান্তর নেতৃত্ব, যা অসাধারণ ছিল। টেকটিক্যালি স্পট অন ছিল সে। ক্রিকেটারদের সঙ্গে বার্তায়ও তাকে খুব পরিষ্কার দেখা গেছে। সতীর্থদের স্পষ্ট করে বলেছে কার কাছে কী চায়।’

অধিনায়ক শান্ত’র ভবিষ্যৎ প্রসঙ্গে হাথুরুসিংহের ভাষ্য, ‘আমার মনে হয় তারা (বিসিবি) বেশ ভালোভাবেই চিন্তা করবে। অবশ্যই এটা বোর্ডের সিদ্ধান্ত। কিন্তু শান্ত যথেষ্ট প্রমাণ রেখেছে, তাকে সিরিয়াসলি নেওয়ার।’


কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ থাকলেও, ব্যাটিং ব্যর্থতায় সেটি সম্ভব হয়নি। যদিও এ নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন টাইগার কোচ, ‘যদি আমি কিছু বলি, তাহলে নানা জল্পনা তৈরি হবে সত্যি বলতে। এর সঙ্গে সিনিয়রদের এখানে না থাকা কিংবা তাদের অ্যাটিচিউডের কোনো সম্পর্ক নাই। আমার মনে হয় তরুণরা তাদের ক্রিকেটটা উপভোগ করতে চেয়েছে।’

হাথুরু আরও বলেন, ‘আমার মনে হয় ড্রেসিংরুমের পরিবেশটা বেশ ভালো। কারণ তাদের যোগাযোগটা বেশ স্পষ্ট, যেমন আমি বলেছি শান্তর পক্ষ থেকে। তারা জানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তারা যথেষ্ট ভালো প্লেয়ার। আমার মনে হয় সিরিজে তাদের মনে কোনো ভয় ছিল না। সিরিজের শুরুতেই আমরা বলছিলাম আগে কী করেছি, আমরা তার চেয়ে ভালো করতে চাই। এদিক থেকে এটা খুব সফল একটা সফর।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status