ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
অনুষ্ঠানে ভাঙচুর, অল্পের জন্য রক্ষা পেলেন শাকিব খান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 30 December, 2023, 2:14 PM

অনুষ্ঠানে ভাঙচুর, অল্পের জন্য রক্ষা পেলেন শাকিব খান

অনুষ্ঠানে ভাঙচুর, অল্পের জন্য রক্ষা পেলেন শাকিব খান

ভারতের আসাম রাজ্যে ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের একটি অনুষ্ঠানে তুমুল ভাঙচুর চালিয়েছে তারই ভক্তরা। ভেঙেছে অনুষ্ঠানের জন্য তৈরি মঞ্চ ও শতাধিক চেয়ার।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধায় আসামে ঘটনাটি ঘটে।

জানা গেছে, এদিন সন্ধ্যায় আসামের একটি আয়োজনে অংশ নেয়ার কথা ছিল শাকিব খান ও প্রিয়তমার নায়িকা ইধিকা পালের। রাত ৮টা নাগাদ মঞ্চে ওঠার কথা ছিল তাদের। কিন্তু রাত ১১টা বাজলেও শাকিব খানকে মঞ্চে পায়নি আগত ভক্ত-দর্শকরা। এ নিয়ে আয়োজকদের ওপর চড়াও হয় উপস্থিত দর্শকরা। শুরু হয় তুমুল ভাঙচুর। রাত ১২টা নাগাদ ভাঙচুর থামলেও আয়োজক কিংবা শাকিব খানকে খুঁজে পাওয়া যায়নি অনুষ্ঠানস্থলে।

নিশ্চিত হওয়া গেছে, আয়োজকদের অনিয়ম ও অসততার জের ধরে শাকিব খান আসামে থেকেও অনুষ্ঠানস্থলে যেতে বিলম্ব করেছেন। অন্যদিকে এক হাজার রুপি দিয়ে টিকিট কেটে দর্শকরা নায়ককে দেখতে না পেয়ে ক্ষেপে গিয়ে পুরো আয়োজনটি পণ্ড করে। শাকিব খান ও ইধিকা পাল অনুষ্ঠানস্থলে না থাকায় বেঁচে গেছেন দর্শক আক্রমণ থেকে।

ঢাকায় শাকিব খানের প্রতিষ্ঠান এস কে মুভিজ সূত্র জানিয়েছে, আসামের ওই আয়োজনের আয়োজক ছিল একাধিকজন। তাদের নিজেদের মধ্যেই অনুষ্ঠান শুরুর আগে জটিলতা শুরু হয়। ফলে অনুষ্ঠানে পৌঁছানোর আগে শাকিব খানের সঙ্গে যে শর্ত ছিল, সেটি পূরণ করতে ব্যর্থ হয়েছে তারা। এর জের ধরেই বৃহস্পতিবার রাতে অনভিপ্রেত ঘটনাটি ঘটে আসামে।

এমন অনভিপ্রেত ঘটনার জন্য এই খবরের মাধ্যমে এস কে মুভিজ কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে আসাম অঞ্চলের শাকিব ভক্তদের কাছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status