ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 30 December, 2023, 2:10 PM

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রায় ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে যা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ১ ডিগ্রি থেকে হয়েছে ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার সকালে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী, গত দুইদিন ধরেই তাপমাত্রা ১১ ডিগ্রি ঘরে অবস্থান করছে। গত ২৮ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত তিনদিন ১২ থেকে ১২ দশমিক ৪ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হয়েছে।

এদিকে শীতের কারণে জেলা সদরের আধুনিক সদর হাসপাতালসহ চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে বিভিন্ন শীতজনিত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, শনিবার সকাল ৯টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবারের থেকে কিছুটা তাপমাত্রা কমেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status