ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সাকিব-মাশরাফি মধ্যে বিসিবি সভাপতি হিসেবে কে যোগ্য? যা জানালেন পাপন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 30 December, 2023, 1:06 PM

সাকিব-মাশরাফি মধ্যে বিসিবি সভাপতি হিসেবে কে যোগ্য? যা জানালেন পাপন

সাকিব-মাশরাফি মধ্যে বিসিবি সভাপতি হিসেবে কে যোগ্য? যা জানালেন পাপন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসন থেকে লড়ছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। নড়াইল ২ আসন থেকে লড়ছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।

অন্যদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন লড়ছেন তার এলাকা কিশোরগঞ্জের ভৈরভ থেকে। আর সেখানেই আজ শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হন পাপন।

এ সময় সাকিব এবং মাশরাফির নির্বাচন প্রসঙ্গে পাপন বলেন, 'কি বলার আছে? বলার তো কিছু নাই। আমি দেখেছি সাকিব ওখানে নামার পর থেকে মানুষ পাগল হয়ে গেছে ওকে দেখার জন্য। আমার সঙ্গে ওর কথা হয়েছে। মাশরাফির সাথেও কথা হয়েছে। আমার ধারণা মানুষজন ওকে (সাকিব) সবাই ভোট দেবে।'

পাপন বলেন, 'সাকিবের তো আলাদা একটা প্লাস পয়েন্ট আছে। আপনাকে মনে রাখতে হবে একটা হচ্ছে দলের ভোট আরেকটা নিউট্রাল (নিরপক্ষ) ভোট। নিউট্রাল ভোটগুলো আমার মনে হয় সাকিবের জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট। ওকে সামনাসামনি দেখতে পাওয়া. যারা নাকি রাজনীতিতে জড়িত না তারাও সাকিবকে ভোট দিতে যাবে।'

বিসিবি সভাপতি হতে আগ্রহী প্রকাশ করেছেন মাশরাফি-সাকিব দুজনই। তাদের মধ্যে কে যোগ্য এমন প্রশ্নে পাপন বলেন, 'বলা মুশকিল, এটা বলা কঠিন। এটা সহজ না অনেক কঠিন। এটা এখানে বলা ঠিক হবে না।'

নির্বাচনে জয়ী হলে সাকিব খেলবে কি না এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, 'ওর সাথে তো কথা হয়েছে ও খেলবে। মানে ২০২৫ সাল পর্যন্ত খেলার কথা। সেটাই জানি। আমার ধারণা ও খেলবে।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status