ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
কাঁদতে কাঁদতে শুটিং থেকে বাড়ি ফিরেছিলেন ক্যাটরিনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 30 December, 2023, 12:54 PM

কাঁদতে কাঁদতে শুটিং থেকে বাড়ি ফিরেছিলেন ক্যাটরিনা

কাঁদতে কাঁদতে শুটিং থেকে বাড়ি ফিরেছিলেন ক্যাটরিনা

‘মেরি ক্রিসমাস’ সিনেমায় দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ। ছবিটির পরিচালক শ্রীরাম রাঘবন। এই সিনেমার শুটিংয়ের সময় একবার নাকি কাঁদতে কাঁদতে ফ্লোর ছেড়েছিলেন ক্যাটরিনা। খবর আনন্দবাজারের।

সম্প্রতি অভিনেত্রী এই চলচ্চিত্রে তার কাজের অভিজ্ঞতা শুনিয়েছেন। ক্যাটরিনার মতে, ছবিটি তাকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি করেছিল। কেননা এই সিনেমায় হিন্দির পাশাপাশি তামিল সংলাপও রয়েছে। পরিচালক শ্রীরাম ক্যাটরিনার জন্য ডাবিং করতে নারাজ ছিলেন।

ক্যাটরিনা বলেন, ‘আমি তামিল বলতে পারি না। খুব কঠিন ভাষা। আমি ভেবেছিলাম, শ্রীরাম স্যর আমাকে ছাড় দেবেন।’

সিনেমার শুটিং শেষে শ্রীরাম নাকি ক্যাটরিনাকে বলেন, ‘কাল থেকে তামিল’। এ বিষয়ে ক্যাটরিনা মজার ছলে বলেন, ‘আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম। পরের দিন সেটে এসেও কেঁদে ফেলি। পরিচালকের কাছে অনুরোধ করেছিলাম আমাকে যেন তামিল বলতে না হয়। কিন্তু তাতে কোনো কাজ হয়নি’।

ক্যাটরিনা জানান, তামিল প্রশিক্ষক থাকায় শেষ পর্যন্ত তিনি সংলাপগুলো রপ্ত করতে পেরেছিলেন।

এক সাক্ষাৎকারে শ্রীরাম জানিয়েছেন, তামিল না জানা সত্ত্বেও ক্যাটরিনা খুব ভালোভাবেই কাজটা শেষ করেছেন।

উল্লেখ্য, ৬ বছর আগে মুক্তি পেয়েছিল শ্রীরাম পরিচালিত ‘অন্ধাধুন’। এবার ‘মেরি ক্রিসমাস’-এ ব্যতিক্রমী কাস্টিং করেছেন পরিচালক। শিগগিরই মুক্তি পাবে ছবিটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status