ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মালাইকা-আরবাজের বিচ্ছেদের নেপথ্যে সালমান‍!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 30 December, 2023, 12:09 PM

মালাইকা-আরবাজের বিচ্ছেদের নেপথ্যে সালমান‍!

মালাইকা-আরবাজের বিচ্ছেদের নেপথ্যে সালমান‍!

আরবাজ খান ও মালাইকা আরোরার প্রেমের খবর অজানা নয় কারোর। বিয়ে করে বেশ সুখে সংসার করছিলেন তারা। তবে হঠাৎ এমন কী হল যার জন্য মালাইকাকে অন্য কারো হাত ধরতে হল? কেনই বা মালাইকা নিজের ইচ্ছায় এই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছিলেন। যদিও সেখানে কোথাও ছিল না পরকীয়ার গন্ধ পর্যন্ত।

এ ব্যাপারে মালাইকার সোজাসাপ্টা উত্তর, জীবন থেকে আলাদা কিছু চাইতাম। মনে হল কোথাও গিয়ে আমার স্পেসটা হারিয়ে যাচ্ছে। মনে হয়েছিল নিজেকে ঠিক করার জন্য আমায় বন্ধনমুক্ত হতে হবে। এখন আমরা অনেক ভাল আছি। দুজন দুজনকে সম্মান করি। আমাদের এক সন্তানও রয়েছে। কিন্তু তখন দুজনেরই দুজনকে অসহ্য লাগত। আমরা খুব রেগে যেতাম।

মালাইকার কঠিন সময়ে পাশে থাকতে দেখা গেছে ফারহা খান ও করণ জোহরকে। তবে করণ জোহরকে নিয়ে বলিউডের খবর কিন্তু ভালো না। এ কথা সবাই জানে বলিউডের একাধিক বিচ্ছেদের নেপথ্যে রয়েছেন করণ জোহর। তবে মালাইকা বলছেন ভিন্ন কথা। উল্টো‌ বললেন, তোমরা যেভাবে সঙ্গে ছিলে তা কোনোদিনও ভুলব না।

খান পরিবারে বিয়ে হয়ে আসার পর থেকে নতুনভাবে ক্যারিয়ার শুরু করেছিলেন মালাইকা। বিচ্ছেদ হয়ে গেলেও প্রাক্তন স্বামীকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ তিনি।

আরবাজের প্রশংসা করে তিনি বলেন, অসম্ভব ভাল মানুষ ও। আজ আমি যেরকম তার নেপথ্যে ভূমিকা আরবাজের। আজ আমি যেখানে তার কৃতিত্বও ওর।

জানা যায়, খান পরিবারে অর্জুন কাপুরকে নিজে ঢুকিয়েছিলেন সালমান খান। কারণ একটাই, বনি কাপুর তার ভীষণ ভাল বন্ধু ছিলেন। পাশাপাশি অর্জুন কাপুর সালমান খানের বোন অর্পিতা খানের সঙ্গে সম্পর্কে ছিলেন। সে সূত্রেই বাড়িতে আসা। আর সেখানেই প্রথম মালাইকার সঙ্গে আলাপ, কাছাকাছি আসা। তবে সম্পর্কের কথা অনেক পরে স্বীকার করেছিলেন তারা। বর্তমানে লিভইনেই রয়েছেন এই জুটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status