ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
পিটার হাসের সফর নিয়ে যা বলল ভারত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 30 December, 2023, 11:47 AM
সর্বশেষ আপডেট: Sunday, 31 December, 2023, 10:04 PM

পিটার হাসের সফর নিয়ে যা বলল ভারত

পিটার হাসের সফর নিয়ে যা বলল ভারত

সম্প্রতি ভারত সফরে গিয়েছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। তার এ সফর রাষ্ট্রীয় নয়, ব্যক্তিগত হতে পারে বলে জানাল ভারত। আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এ তথ্য জানান।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অরিন্দম বাগচি বলেন, ‘নির্বাচন বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয় এবং আমরা বিশ্বাস করি যে, বাংলাদেশের জনগণই তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।’

এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে ভারত বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় এবং একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল জাতি হিসেবে বাংলাদেশের স্বপ্নকে সমর্থন করে যাবে।’

ভারত সরাসরি ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করছে এবং আসন্ন নির্বাচনকে প্রভাবিত করছে’ বলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাম্প্রতিক অভিযোগের বিষয়ে উল্লেখ করে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন অরিন্দম। তিনি বলেন, ‘আমরা তৃতীয় কোনো দেশের নীতির বিষয়ে মন্তব্য করতে চাই না।’

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের ভারত সফর সম্পর্কে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তিনি মার্কিন রাষ্ট্রদূতের ভারত সফর নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন দেখেছেন।

এ বিষয়ে অরিন্দম বলেন, ‘এটি একটি ব্যক্তিগত সফর হতে পারে, কিন্তু আমি এ সম্পর্কে বিস্তারিত জানি না। তাই, আমার কাছে এই মুহূর্তে বলার কিছু নেই।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status