|
অমিতাভের নাতিকে নিয়ে উড়াল দিলেন শাহরুখ কন্যা!
নতুন সময় ডেস্ক
|
![]() অমিতাভের নাতিকে নিয়ে উড়াল দিলেন শাহরুখ কন্যা! বর্তমানে বি-টাউনে টক অব দ্য টাউন বলিউড বাদশা শাহরুখের মেয়ে সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার প্রেম। তারা নতুন বছরকে সামনে রেখে উড়াল দিলেন। কিছুদিন আগেই এক অনুষ্ঠানে সুহানার উদ্দেশে চুম্বন ছুঁড়ে দিয়েছিলেন অগস্ত্য। তারপর এক পার্টিতেও তাদের অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। অগস্ত্য-সুহানার ‘দ্য আর্চিস’-এর প্রচারণা অনুষ্ঠানেও তাদের রসায়ন কারও চোখ এড়ায়নি। বছরটি জমিয়ে কাটিয়ে নতুনকে ধরে রাখতে তারা উড়াল দিয়েছেন বিমানে। এক ফ্রেমে হাজির হয়ে নতুন বছর উদযাপন করতে একসঙ্গে মুম্বাই ছাড়লেন দুজনে। এদিন বিমানবন্দরে দেখা মিলেছে অগস্ত্যের বোন নব্যা নন্দাকেও। জানা গেছে, নব্যাও যাচ্ছেন তাদের সঙ্গে। তবে মুম্বাই ছেড়ে তারা ঠিক কোথায় যাচ্ছেন তার খবর পাওয়া যায়নি। এদিকে, নব্যার সঙ্গে প্রেমের কথা শোনা যাচ্ছে আরেক অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর। তাদের তিনজনের সঙ্গে সিদ্ধান্তেরও যোগ দেয়ার কথা শোনা যাচ্ছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
