|
রাজশাহীতে ০৪ হাজর ৫০ জন শীতার্তকে কম্বল বিতরণ করলেন সিটি মেয়র
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী
|
![]() রাজশাহীতে ০৪ হাজর ৫০ জন শীতার্তকে কম্বল বিতরণ করলেন সিটি মেয়র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ সরকারের সহায়তায় প্রতি বছরের ন্যায় এবারো শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধায়নে সারাদেশে অসংখ্য কম্বল ও শীতবস্ত্র পাঠানো হয়েছে। সেগুলো বিতরণ করা হচ্ছে। যারা শীতবস্ত্র পাবেন, তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমরা যেন আপনাদের আরো সেবা করে যেতে পারি, সেই দোয়া করবেন। অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ত্রাণ ও দুর্যোগ স্থায়ী কমিটির সভাপতি ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১০নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদার, সচিব মোবারক হোসেন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা জুবায়ের হোসেন মুন, কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ ও সাধারণ সম্পাদক আজমীর আহমেদ মামুন এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৬টি সংগঠনের প্রতিনিধিদের ৪ হাজার ৫০ জন অসহায় ও দুস্থ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটিকে ১০০০টি, হরিজন বিজয় বয়েজ ক্লাবকে ৫০০টি, বোয়ালিয়া ইনসানিয়াৎ ক্লাবকে ১০০টি, সিটি হাসপাতালকে ২০টি, গ্রীন সিটি প্রেসক্লাবকে ১০০টি, লামিয়া ফাউন্ডেশনকে ২০০টি, রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাকে ১০০টি, কিশোর ফুটবল একাডেমিকে ৩০০টি, দিনের আলো হিজড়া সংঘকে ২০০টি, বিজয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাকে ১৫০টি, নুরের আলো প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাকে ১০০টি, রাজশাহী বিক্রয় প্রতিনিধি কর্মচারী সমবায় সমিতিকে ১০০টি, কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাকে ১০০টি, হযরত আয়শা ও জয়নাব (রাঃ) বালিকা মাদ্রাসাকে ৩০টি, ওলামা কল্যাণ পরিষদকে ১০০০টি, নারী উদ্যোক্তাদের ৫০টি কম্বল প্রদান করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
