|
নলছিটিতে অবৈধ ইট ভাটায় অভিযান জরিমানা
মোঃ আমিন হোসেন ,নলছিটি
|
![]() নলছিটিতে অবৈধ ইট ভাটায় অভিযান জরিমানা বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর ) দুপুরে নলছিটির কুলকাঠি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সরই গ্রামে মো. কবির তালুকদারের টিটিসি ইট ভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নলছিটির সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়। অভিযানকালে বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নলছিটির সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় বলেন, প্রয়োজনীয় অনুমোদন ছাড়া এবং অভিযোগ থাকায় ইট ভাটাটিতে অভিযান চালিয়ে দুজনকে ১ লাখ টাকা জরিমানা অনাদেয় তিন মাসের কারাদন্ড- দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
