ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
অপারেশন থিয়েটারে কাজী সালাউদ্দিন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 28 December, 2023, 12:24 PM

অপারেশন থিয়েটারে কাজী সালাউদ্দিন

অপারেশন থিয়েটারে কাজী সালাউদ্দিন

হৃদযন্ত্রের ব্লক অপসারণের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি ও সাবেক কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিনকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের তার ওপেনহার্ট সার্জারি (বাইপাস) করা হবে।


এর আগে একই হাসপাতালে দশ দিনের বেশি চিকিৎসাধীন থেকে রক্ত চাপ, কাশি সহ শরীরের অন্য সকল বিষয় নিয়ন্ত্রণ আনা হয় সালাউদ্দিনের। পরে সকাল সাড়ে সাতটার দিকে বাফুফে সভাপতিকে অপারেশনের জন্য প্রস্তুত করে অপারেশন থিয়েটারে নেয়া হয়।

বাফুফে ও পরিবারের দেয়া তথ্য মতে, নয়টার দিকে অ্যানেস্থিসিয়া দেয়ার পর আনুষ্ঠানিক অপারেশন শুরুর পথে। অত্যন্ত জটিল ও সংবেদনশীল অপারেশন শেষ হতে কয়েক ঘন্টা সময় প্রয়োজন।

এদিকে বিদেশে নিয়ে কাজী সালাউদ্দিনের চিকিৎসা করানোর পরিকল্পনাও করেছিল তার পরিবার। তবে স্থানীয় চিকিৎসকদের আশ্বাসে ঢাকাতেই অপারেশনে সম্মতি দেয় সালাউদ্দিনের পরিবারের সদস্যরা। ৭০ বছর বয়সী কিংবদন্তি এই ক্রীড়া ব্যক্তিত্বের সংকটপূর্ণ অবস্থায় ফেডারেশন ও তার পরিবার দোয়াপ্রার্থী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status