|
আসন ভাগাভাগির সাজানো নির্বাচন হতে যাচ্ছে: ইইউ প্রতিনিধিদলকে বিএনপি
নতুন সময় প্রতিবেদক
|
![]() আসন ভাগাভাগির সাজানো নির্বাচন হতে যাচ্ছে: ইইউ প্রতিনিধিদলকে বিএনপি নির্বাচন বয়কট করে আন্দোলনে থাকা দলটি বলেছে, দ্বাদশ সংসদ নির্বাচন সাজানো, পাতানো ও আসন ভাগাভাগির একটি নির্বাচন। বুধবার ইইউ নির্বাচনি বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে এ ব্যাপারে জানায় বিএনপি। বিকাল ৩টা থেকে সোয়া ৪টা পর্যন্ত ভার্চুয়ালি এ বৈঠক হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ ছয় সদস্য উপস্থিত ছিলেন। অন্যদিকে ইইউ প্রতিনিধি দলে ছিলেন রেবেকা কক্স ও শার্লোট সুয়েবেস। তবে বৈঠকের বিষয়ে কোনো পক্ষই গণমাধ্যমকে কিছু বলেনি। বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে ইইউ প্রতিনিধি দলকে নির্বাচন বয়কটের কারণ জানিয়েছে বিএনপি। প্রতিনিধি দলকে বিএনপির নেতারা বলেছেন, দলীয় সরকারের অধীনে কখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে সেটা প্রমাণ হয়েছে। সে কারণে তারা দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না। তারা আরও বলেন, সরকার যে বিরোধী দলবিহীন একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে, সেটা কোনো নির্বাচন নয়, নির্বাচনের নামে একটা নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে। বৈঠকের বিষয়ে কোনো পক্ষই গণমাধ্যমকে কিছু বলেনি। তবে বৈঠকে উপস্থিত বিএনপির একটি সূত্র জানিয়েছে, বিএনপির তরফে ইইউ নির্বাচন বিশেষজ্ঞদের তথ্য-প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন কত প্রকাশ্যে সাজানো ও পাতানো। যাকেই ভোট দেয়া হবে, তিনি হয় নৌকার প্রার্থী, না হয় ডামি প্রার্থী, না হয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। আর বিরোধী দল হিসেবে যাদের দেখানো হচ্ছে, তারা কীভাবে সরকারের সঙ্গে আসন ভাগাভাগির নির্বাচন করছেন। এছাড়া এই পাতানো নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টরা কে কী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, সেটিও তুলে ধরা হয়েছে। বৈঠকের ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান গণমাধ্যমকে বলেন, আমরা যতটুকু বুঝেছি, ওনারা নির্বাচন পরিস্থিতির বিষয়ে একটি প্রতিবেদন দেবেন। সেটার তথ্য সংগ্রহ করছেন তাঁরা। আমরা বাস্তবতাটা তুলে ধরেছি, এটা কোনো নির্বাচন নয়, নাটক হচ্ছে। এর আগে দুপুর ১২টায় সিলেট বিভাগীয় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ইইউ প্রতিনিধি দল। সিলেটের স্থানীয় একটি হোটেলে এ বৈঠক হয়। এতে সিলেট বিএনপির পক্ষে অংশ নেন- চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
