ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
গোপনে বিয়ে করেছেন শ্রুতি হাসান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 27 December, 2023, 2:12 PM

গোপনে বিয়ে করেছেন শ্রুতি হাসান

গোপনে বিয়ে করেছেন শ্রুতি হাসান

ভারতের দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা ও তেলেগু সুপারস্টার কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান। বরাবরই তার বিয়েতে অনীহা থাকলেও নাকি চুপিসারে বিয়েটা সেরেই ফেলেছেন এ অভিনেত্রী।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ওরহান আওয়াত্রামানির বরাত এ খবর জানিয়েছে আনন্দবাজার।

বলিউডের ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবে পরিচিত ওরহান আওয়াত্রামানি ওরফে ওরি। সম্প্রতি এক সাক্ষাতকারে ওরি জানান, শ্রুতি বিয়ে করেছেন, তার স্বামী আছে। তবে শ্রুতির ব্যবহার মোটেও ভালো না, ওরির সঙ্গে কখনোই মধুর ব্যবহার করেননি।

তিনি বলেন, একটি অনুষ্ঠানে শ্রুতির সঙ্গে দেখা হয় তার। একেবারেই ভালোভাবে কথা বলেননি আমার সঙ্গে। তাই আমিও ওর সঙ্গে ছবি তোলার কথা বলিনি। তবে ওর স্বামী শান্তনু খুব ভালো, তার সঙ্গে কথা হয়, ভালো মানুষ।

প্রসঙ্গত, গত চার বছর ধরে শান্তনু হাজারিকার সঙ্গে প্রেম করছেন শ্রুতি হাসান। প্রেমিক শান্তনুর সঙ্গে অনেক ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নায়িকা।

উল্লেখ্য, বলিউডের সবার হাঁড়ির খবর রাখেন ৫.৭ মিলিয়ন ফলোয়ারের পেজ ওরি। তারকারা তাকে বেশ পছন্দ করেন। অবশেষে শ্রুতির বিয়ের তথ্য ফাঁস করল ওরি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status