ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
যে পাঁচ ডিফেন্ডারের দিকে চোখ রিয়ালের
নতুন সময়, ডেস্ক
প্রকাশ: Wednesday, 27 December, 2023, 12:23 PM

যে পাঁচ ডিফেন্ডারের দিকে চোখ রিয়ালের

যে পাঁচ ডিফেন্ডারের দিকে চোখ রিয়ালের

চলতি মৌসুমের শুরু থেকেই ইনজুরির কবলে পড়তে থাকে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। তবে রিয়াল বেশি বিপদে পড়েছে তাদের রক্ষণ ভাগের ইনজুরির সমস্যা নিয়ে। মৌসুমের শুরুতেই এডার মিলিতাও ইনজুরিতে পড়েছেন। তাকে এই মৌসুমে আর পাওয়া যাবে না। মাঝে ড্যানি কারভাহাল ইনজুরিতে পড়ে আবারো ফিরে এসেছেন। তবে রিয়াল বড় ধাক্কাটা খেয়েছে চলতি মাসে ডেভিড আলাবার ইনজুরিতে পড়ার পর। ফলে মৌসুমের বাকি অংশের জন্য শীতকালীন দলবেদলে একটি ডিফেন্ডার কিনতে চান রিয়াল বস কার্লো আনচেলত্তি।


মৌসুমের বাকি অংশের জন্য পাঁচ ডিফেন্ডারের দিকে চোখ রয়েছে রিয়াল মাদ্রিদের। তাদের মধ্যে চার জনই তরুণ ডিফেন্ডার। তবে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, সাবেক রিয়াল ডিফেন্ডার রাফায়েল ভারানেকে আবারো ফেরাতে চাচ্ছে লস ব্লাঙ্কোসরা।

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগ ভারানেকে নিয়মিত একাদশে সুযোগ দিচ্ছেন না। যার কারণে ফরাসি ডিফেন্ডারকে দলে নিতে চাচ্ছে রিয়াল। তবে ভারানেকে স্থায়ীভাবে নয়, ছয় মাসের ধারে তাকে দলে আনতে চাচ্ছেন আনচেলত্তি।

যদি তাকে দলে টানতে না পারেন, তবুও রিয়ালের রাডারে রয়েছেন আরও কিছু ডিফেন্ডার। তাদের মধ্যে রয়েছেন স্পোর্টিং সিপি’তে খেলা পর্তুগিজ ডিফেন্ডার গঞ্জালো ইনিসিও। ২১ বছর বয়সী এই ডিফেন্ডারকে পেতে রিয়াল ছাড়াও বেশকিছু ক্লাব দৌড়ে রয়েছে।


এদিকে বায়ার লেভারকুসেনে খেলা তরুণ ইকুয়েডরের ডিফেন্ডার পিইরো হিনক্যাপির দিকে নজর আছে রিয়ালে। চলতি মৌসুমে লেভারকুসেনের হয়ে দারুণ খেলছেন এই ডিফেন্ডার। তবে দীর্ঘ দিনের জন্য কাউকে দলে টানার পরিকল্পনাও আছে রিয়ালের। সেদিকে তাদের পছন্দ ইতালিয়ান ক্লাব আটালান্টাতে খেলা ইতালিয়ান ডিফেন্ডার জর্জিও স্কালভিনির দিকে।

এছাড়াও স্প্যানিশ ক্লাব আলাভেজে খেলা ২১ বছর বয়সী ডিফেন্ডার রাফা মারিনের দিকেও চোখ রেখেছেন আনচেলত্তি। আর কিছুদিন পরই জানা যাবে কাকে দলে ভেড়াতে পারে রিয়াল মাদ্রিদ। আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে শীতকালীন দলবদল। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status