ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 27 December, 2023, 12:12 PM

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এখন শুধু বাকী টি-টোয়েন্টিতে জয়। সেই মিশনে নেপিয়ারের ম্যাকলিন পার্কে  টস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নাজমুল হাসান শান্ত।

২০১০ সাল থেকে নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে একটিতেও পানি জয়ের দেখা। তবে এবার বেশ আত্মবিশ্বাসী দল। এছাড়া চলতি বছর টি-টোয়েন্টি ফরম্যাটে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ।

বিশেষজ্ঞ তিন পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তানজিম হাসান সাকিবের সঙ্গে আছেন দুই অভিজ্ঞ শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। এছাড়া পেসারের ভূমিকায় দেখা যেতে পারে টি-টোয়েন্টিতেও দলে ফেরা ব্যাটার সৌম্য সরকার।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), রনি তালুকদার, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, ও  রিশাদ হোসেন।

নিউজিল্যান্ড একাদশ: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status