|
চাঁপাইনবাবগঞ্জের এক বিলের মধ্যে পড়ে ছিল গরু ব্যবসায়ীর মরদেহ
নতুন সময় প্রতিনিধি
|
![]() চাঁপাইনবাবগঞ্জের এক বিলের মধ্যে পড়ে ছিল গরু ব্যবসায়ীর মরদেহ পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাত সাড়ে আটটার দিকে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি জাহির আলী। পরে রাতভর বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও তাঁর সন্ধান পাইনি তার পরিবারের সদস্যরা। সোমবার সকালে ফতেপুর ইউনিয়নের শালালপুর গ্রামের বিলের মধ্যে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দেন কৃষকরা। খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ সনাক্ত করে। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান বলেন, মরদেহে একাধিক ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। ধারনা করা করা হচ্ছে, পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারন উদঘাটনে কাজ করছে পুলিশ। এঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করা হবে বলে জানা যায়, এদিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা শেষে মরদেহ পরিবারের হস্তান্তর করা হয়েছে জানায় পুলিশ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
