ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
শিবগঞ্জে বিস্ফোরক ও দেশীয় অস্ত্র সহ ১জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 6 December, 2023, 11:44 PM

শিবগঞ্জে বিস্ফোরক ও দেশীয় অস্ত্র সহ ১জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫

শিবগঞ্জে বিস্ফোরক ও দেশীয় অস্ত্র সহ ১জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫

বিভিন্ন মাধ্যম থেকে বিস্ফোরক সংগ্রহ করে এক বাড়িতেই দুই ব্যক্তি গড়ে তোলেন কারখানা। সেখানে চালিয়ে আসছিলেন ককটেল ও দেশীয় ধারালো অস্ত্র তৈরির কার্যক্রম। আর এসব ককটেল ও অস্ত্র জেলার বিভিন্ন এলাকায় অর্থের বিনিময়ে সরবরাহ করছিলেন তাঁরা। তবে শেষ পর্যন্ত তাঁদের একজন তরিকুল ইসলাম (২৮) এর শেষ রক্ষা আর হলোনা। ধরা পড়েছেন র‍্যাবের হাতে। র‍্যাবের মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে উঠে আসে এমনটি চাঞ্চল্যকর তথ্য।

গোপন সংবাদে এমন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের একটি দল অনুসন্ধান চালিয়ে তরিকুল ইসলামকে ককটেল তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক করে। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজারে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মারুফুল হক।

তিনি আরও জানান, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় ককটেল হামলার ঘটনা ঘটে। এরপর র‍্যাবের গোয়েন্দা দল হামলাকারী ও ককটেলের কারিগরদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায়। সুনির্দিষ্ট তথ্য পেয়েই তরিকুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে তরিকুলের দেওয়া তথ্যের ভিত্তিতে গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে পাঁচটি তাজা ককটেল, বিভিন্ন দেশীয় অস্ত্র ও ককটেল বানানোর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে ব্যাটেলিয়ন সদস্যরা। তবে ওই সময় গ্রেপ্তার অভিযান টের পেয়ে পালিয়ে যান বাড়ির মালিক ও আরেক কারিগর সাইদুল ইসলাম ওরফে রানা।

বিজ্ঞপ্তির বরাতে মারুফুল হক আরও বলেন, রানাকে গ্রেপ্তারে অভিযান চলছে। শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে তরিকুলকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, র‍্যাবের দায়ের করা মামলায় তরিকুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status