|
চট্টগ্রামের প্রকাশ্যে গুলি করে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭
ইসমাইল ইমন,চট্টগ্রাম
|
![]() চট্টগ্রামের প্রকাশ্যে গুলি করে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭ পরবর্তীতে গত ০৭ ফেব্রুয়ারি ২০২২ইং নির্বাচনের দিন নিহত ভিকটিম আব্দুল শুক্কুর ফিলিং ষ্টেশনের চাবি আনার জন্য তার মালিক তাপস কান্তি’ দত্তের কাছে রওনা হলে পথিমধ্যে ধৃত আসামী শহিদুল্লাহ চৌধুরী তার দলবল নিয়ে আগে থেকেই ওঁৎ পেতে থাকে এবং আব্দুল শুক্কুর এর পথরোধ করে এলোপাথারি মারধর শুরু করে। মারধরের একপর্যায়ে আব্দুল শুক্কুর মাটিতে লুটিয়ে পরলে এসময় আসামী শহিদুল্লাহ চৌধুরী তার হাতে থাকা বন্দুুক দিয়ে তাকে গুলে করে। আসামী শহিদুল্লাহ চৌধুরী’র এলোপাথারি গুলি বর্ষণের ফলে নিহত ভিকটিম আব্দুল শুক্কুর রক্তাক্ত গুরুতর জখম অবস্থায় চিৎকার করতে থাকলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে এসময় আসামী শহিদুল্লাহ চৌধুরী ও তার অপরাপর সহযোগীরা শুক্কুর’কে বিভিন্ন রকম হুমকি ও ভয় দেখিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর রক্তাক্ত অবস্থায় আব্দুল শুক্কুর’কে উদ্ধার করে চিকিৎসার জন্য কেরানীহাট মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় নিহত ভিকটিমের বড় ভাই বাদী হয়ে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় ২১ জন নামীয় এবং ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং ১২, তারিখ ০৯ ফেব্রæয়ারি ২০২২ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩০২/৩৭৯ পেনাল কোড ১৮৬০। র্যাব-৭, চট্টগ্রাম বর্ণিত নৃশংস ও চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম ও ছায়াতদন্ত অব্যাহত রাখে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় ১নং ও প্রধান আসামি শহিদুল্লাহ চৌধুরী চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন একটি আবাসিক এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল ২৯ নভেম্বর বুধবার আনুমানিক রাত ০৩:৫০ মিনিটের দিকে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি অভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শহিদুল্লাহ চৌধুরী (৫৬), পিতা-মৃত আব্দুস সাত্তার, সাং-মীরপাড়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে বর্ণিত হত্যা মামলার ১নং এজাহারনামীয় পলাতক আসামি। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় সে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্যাপন
বিয়ের খবর দিলেন পারশা মাহজাবিন, ফুল দিয়ে ঢাকলেন বরের মুখ
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, চূড়ান্ত তালিকা যেখানে পাওয়া যাবে
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমিতির প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদস্য নির্বাচিত অধ্যাপক ড. এম. আর. কবির
আবুধাবিতে দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা?
