|
হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা
আজিজ আহমেদ, নোয়াখালী
|
![]() হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা নিহত আলেয়া বেগম ৫০ উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ননের ৪নম্বর ওয়ার্ডের জগনানন্দ(বিটিভি বাজার) গ্রামের মো.সোলেমানের স্ত্রী। বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ননের ৪নম্বর ওয়ার্ডের জগনানন্দ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বুধবার সকালের দিকে প্রতিবেশী রেজিয়া ও তার পরিবারের সদস্যদের সাথে হাঁসে জমির ধান খাওয়া কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে রেজিয়া বেগমের হাতে থাকা লাঠি দিয়ে আলেয়া বেগমকে মাথায় আঘাত করলে ভিকটিম গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল সোয়া ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের ছেলে মো.সেলিম অভিযোগ করে বলেন, আমাদের বাড়ির পাশের রেজিয়া বেগমের হাঁস আমাদের ধান খেয়ে পেলে। এ নিয়ে আমার মা কথা বললে তারা আমার মায়ের সাথে ঝগড়ায় জড়ায়। পরতবর্তীতে তারা আমার মাকে লাঠি দিয়ে মাথায় পিটিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে স্থানীয় বিটিভি বাজার এলাকায় সিএনজিতে তিনি মারা যান। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। অভিযুক্ত আসামিরা পলাতক রয়েছে। হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি লাঠি উদ্ধার করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
