|
দিনাজপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু
এ.রাশিদ,নবাবগঞ্জ
|
![]() দিনাজপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান ছালাউদ্দিন মাছুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ৫নং ওয়ার্ডের সদস্য বলেন, মঙ্গলবার সন্ধ্যার আগ মুহূর্তে বাড়ির পাশে একটি ধানকাটা জমিতে সহপাঠীদের নিয়ে খেলা করছিল শিশু মাহী। খেলার সময় একটি সাপ তাকে কামড় দেয়। মাহী বাড়িতে ফিরে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় কবিরাজ নিখিল চন্দ্রের কাছে নিয়ে যায়। এর পরে স্থানীয়দের পরামর্শে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নবাবগঞ্জে কর্তব্যরত চিকিৎসক শিশুটির উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুল ইসাম বলেন সাপে কাটার পর শিশুটিকে দিনাজপুর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। চিকিৎসকরা মনে করেন সাপে কাটার পর ফকির কবিরাজ কে না দেখিয়ে দ্রুত হসপিটালে গিয়ে এন্টি ভেনম দিলে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক গুন বেড়ে যাবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
