|
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইউএস ইউনিভার্সিটি ফেয়ার অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
|
![]() ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইউএস ইউনিভার্সিটি ফেয়ার অনুষ্ঠিত ঢাকাস্থ মার্কিন দূতাবাস এর সহযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উদ্যোগে প্রশাসনিক ভবনের স্টুডেন্ট লাউঞ্জে এই মেলার আয়োজন করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ১০টি স্বীকৃত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ভর্তি প্রক্রিয়ার সমস্ত তথ্য নিয়ে এ মেলায় অংশগ্রহণ করে। মেলাটি মার্কিন যুক্তরাষ্ট্রের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে সরাসরি যোগাযোগের একটি অনন্য সুযোগ তৈরি করেছে। শিক্ষার্থীরা একাডেমিক প্রোগ্রাম, ক্যাম্পাস জীবন, বৃত্তির সুযোগ, আবেদন পদ্ধতি এবং আবেদন ফি মওকুফ সম্পর্কে মূল্যবান তথ্য জানতে পেরেছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ ফখওে হোসেন জানান, বাংলাদেশর অনেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পড়ার। এজন্য তারা আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের তাদেও বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানাতে এখানে এসেছে। এক হাজারেরও বেশি উৎসাহী ডিআইইউ শিক্ষার্থী দশটি মর্যাদাপূর্ণ মার্কিন ইউনিভার্সিটির প্রতিনিধিদের সাথে যোগাযোগ করতে জড়ো হয়েছিল। মেলায় একাডেমিক প্রোগ্রাম, স্কলারশিপ এবং ভর্তির সুযোগ অন্বেষণ করা হয়েছে। এই প্রাণবন্ত ইভেন্টের মধ্যে, প্রতিনিধিরা ডিআইইউর সবুজ ক্যাম্পাস পরিদর্শন করে করে। এই মেলাটি আমাদের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিকীকরণ এবং বৈশ্বিক শিক্ষাগত সম্ভাবনার প্রচারে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত চিহ্নিত করে, তাদেরকে সীমানা অতিক্রম করে এমন একাডেমিক পথ অনুসরণ করতে অনুপ্রাণিত করে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
