|
ম্যাক্রোঁকে একতারা উপহার দিলেন জলের গানের রাহুল
নতুন সময় ডেস্ক
|
![]() ম্যাক্রোঁকে একতারা উপহার দিলেন জলের গানের রাহুল তিনি রাহুলকে একটি কলম উপহার দেন। এ সময় তাকে একটি একতারা উপহার দেন জলের গানের সংগীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দ। তিনি জানান, শিল্পী ও শিল্পের প্রতি আগ্রহ থেকে তার স্টুডিওতে এসেছেন ফরাসি প্রেসিডেন্ট।তিনি মুগ্ধ হয়ে গান শুনেছেন। নিজে বাঁশি বাজিয়েছেন। রাহুল জানান, বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছি তার সামনে। বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের সংস্কৃতি বিনিময় নিয়ে আলাপ হয়েছে। একতারাটি ম্যাক্রোঁকে দিয়ে রাহুল বলেন, আমাদের পূর্বপুরুষরা নিজস্ব এই বাদ্যযন্ত্র (একতারা) তৈরি করেছিলেন। এটা আপনাকে বাংলাদেশের কথা মনে করিয়ে দেবে। এ সময় ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, এটা আমাকে (বাংলাদেশের কথা) স্মরণ করিয়ে দেবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
