|
‘গণ ঐক্য’র আত্মপ্রকাশ
নতুন সময় ডেস্ক
|
![]() ‘গণ ঐক্য’র আত্মপ্রকাশ আজ ১০ আগস্ট বৃহস্পতিবার রাজধানীর ঢাকার কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক সভায় ধীমন বড়ুয়াকে আহ্বায়ক ও মন্জরুল ইসলাম মেঘকে সদস্য সচিব করে ‘গণ ঐক্য’ নামের নতুন এই সংগঠনের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন : কাজী সাইমুল হক, হুমায়ুন কবির মিজির, ডক্টর নাহিদ হোসাইন, ইসরাফিল শাহীন, নিউটন চাকমা, জিয়াউর রহমান সুমন, এম বি জয়, ওমর ফারুক নিয়াজী, শহিদুল ইসলাম, আবসার কবীর আকাশ, সেলিম মাহমুদ, আমান হোসেন, শামিম আল মামুন, কনিকা রাণী হালদার, বৃষ্টি রহমান, মাসুদ জামান, সেন্ডি কুমার, বিল্লাল হোসেন, সামিউল আলম রাসু। সভায় বক্তারা বলেন, ‘গণ ঐক্য’ দীর্ঘদিনের পরীক্ষিত পেশাজীবী, রাজনৈতিক এবং সাংস্কৃতিক কর্মীদের ঐক্যের বন্ধন। এটা মুক্তিযুদ্ধের চেতনাকে আরো বেশি শাণিত করবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
