|
সাকিবই অধিনায়ক তবে মানতে হবে ‘শর্ত’!
নতুন সময় ডেস্ক
|
![]() সাকিবই অধিনায়ক তবে মানতে হবে ‘শর্ত’! মূল আলোচনা হবে তিনি আসলে ওয়ানডে দলের দায়িত্ব কতো দিন নিবেন তা নিয়ে! এ ছাড়াও তিন ফরম্যাটে নেতৃত্ব দিবেন কিনা তাও জানা হবে। বিশ্বকাপ শেষে ডিসেম্বরে নিউজিল্যান্ডে সফর আছে। সেখানে দলের নেতৃত্ব দিবেন কিনা জানা দরকার আছে। কারণ সেই সময় তিনি আবুধাবি লীগে খেলতে চুক্তিবদ্ধ। এ ছাড়াও তিনি রাজি হলে বিসিবিরও কিছু শর্ত থাকবে সেগুলো তিনি মানবেন কিনা সেটি আলোচনার বিষয়। এটা বলতে পারি তার সঙ্গে আলোচনায় বনলে তিনিই অধিনায়ক। আর তারও কোনো শর্ত থাকতে পারে সেটিও আমাদের জানতে হবে তিনি কি চান।’ ৭ দিন পেরিয়ে গেছে তামিম নেতৃত্ব ছেড়েছেন ও এশিয়া কাপ না খেলার ঘোষণা দিয়েছেন। ইনজুরির কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। তবে এখনো বিসিবি ওয়ানডে অধিনায়ক নির্বাচন করতে পারেননি। জানা যায়নি তার পরিবর্তে দলে ওপেনার হিসেবেই বা কে খেলবেন! তবে দল নির্বাচকরা ঠিক করলেও অধিনায়ক নির্বাচনের পুরো দায়িত্ব এখন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের হাতে। তিনি সাকিবের সঙ্গে কথা বলেই চূড়ান্ত করবেন। জানা গেছে, এমনও হতে পারে সাকিব টেস্টের নেতৃত্ব ছেড়ে শুধু ওয়ানডে আর টি-টোয়েন্টির দায়িত্ব নিতে পারেন। সাকিবের সঙ্গে আলোচনায় মূল প্রতিবন্ধকতা কোথায় তা নিয়ে বিসিবি’র একটি সূত্র জানায়- ‘দেখেন সাকিব সারা বিশ্বে টি-টোয়েন্টি লীগে খেলে বেড়ায়। তিন ফরম্যাটে তিনি অধিনায়ক থাকলে সব টুর্নামেন্টে খেলতে পারবেন না। মূলত সেটি তিনি করবেন কিনা তাই আলোচনার বিষয়। যেটাকে মূল প্রতিবন্ধকতা বলা যেতে পারে। আবার তার নিজের পারিবারিক জীবন আছে। আমরা জানি তার পরিবার ইউএসএতে থাকে। সেখানেও তাকে সময় দিতে হবে। এমন নয় দেশে আছে যখন ইচ্ছা বাড়িতে গিয়ে সময় দিয়ে আসলো। আর তার কমার্শিয়াল অনেক ব্যস্ততাও আছে। এগুলো ম্যানেজ করে তিন ফরম্যাটে নেতৃত্ব দেয়া তার পক্ষে আসলে কতোটা সম্ভব সেটি জানার বিষয় আছে।’ সাকিব যদি তিন ফরম্যাটে নেতৃত্ব দিতে রাজি না হন তাহলে বিকল্প রাস্তা কি! লিটন দাস আর মেহেদী হাসান মিরাজের হাতে দলের দায়িত্ব তুলে দেয়া। সেটি হলে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো আসরে অনভিজ্ঞ দলনেতা নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা তো কঠিন হয়ে যাবে টাইগারদের! যদিও বিসিবি মনে করে দায়িত্ব না দিলে বোঝা যাবে না কার কতোটা সক্ষমতা। সে কারণে সাকিব না করে দিলে লিটন দাসকে অধিনায়ক ও সহ-অধিনায়ক হিসেবে মিরাজকে দেখা যেতে পারে। তবে জানা গেছে, সাকিবকে অধিনায়ক রাখার একটি বিকল্প প্রস্তাবও ভেবে রেখেছে বিসিবি। সূত্র জানায়- ‘এমনও হতে পারে অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের কথা ভেবে বিশ্বকাপ পর্যন্ত আপৎকালীন অধিনায়ক হিসেবে সাকিবকে প্রস্তাব করা হবে। সে যদি রাজি হয় তিনি নেতৃত্ব দিবেন। এরপর আমরা লম্বা সময়ের জন্য অধিনায়ক নিয়ে ভাববো। এমন নয় যে মিরাজ বা লিটন পারবে না। দায়িত্ব না দিলে সেটি আমরা বলতেও পারবো না। কিন্তু যদি অভিজ্ঞতার কথা ধরা হয় তাহলে সাকিবের বিকল্প নেই বিশ্বকাপে! আর এসব আলোচনা একমাত্র বিসিবি সভাপতিই করতে পারবেন। তাই আপাতত অপেক্ষা তো করতেই হবে।’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
