|
জনসম্মুখে এসে রাশিয়াকে যে বার্তা দিলেন ওয়াগনারপ্রধান
নতুন সময় ডেস্ক
|
![]() জনসম্মুখে এসে রাশিয়াকে যে বার্তা দিলেন ওয়াগনারপ্রধান বুধবার ওয়াগনার সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেলে এসে তিনি একটি ভিডিও বার্তায় এসব কথা বলেন। খবর দ্য গার্ডিয়ানের। তিনি জানান, তার সেনারা আপাতত আর ইউক্রেনে যুদ্ধ করবে না। প্রিগোজিন বলেন, ‘বেলারুশে স্বাগতম। আমরা সম্মানের সঙ্গে লড়াই করেছি। আমরা রাশিয়ার জন্য অনেক কিছু করেছি।’ ইউক্রেনে রুশ বাহিনীর চলমান সামরিক অভিযানের বর্তমান অবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘সম্মুখভাগে যা হচ্ছে তা অসম্মান; যেটিতে আমাদের যোগ দেওয়ার প্রয়োজন নেই। নিজেদের পূর্ণ প্রমাণের জন্য আমরা সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করব।’ ভিডিওটিতে দাবি করা হয়, প্রিগোজিন বেলারুশে ওয়াগনারের কয়েক হাজার সেনার সামনে কথা বলেছেন। যদিও বিষয়টি পরিষ্কার নয়। কারণ প্রিগোজিনের এ ভিডিওটি সন্ধ্যার দিকে ধারণা করা হয়েছে। ফলে তার আশপাশে কি রয়েছে সেটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। ওয়াগনার সেনারা কয়েকদিন বেলারুশে থাকবেন বলে জানিয়ে প্রিগোজিন বলেছেন, ‘আমরা কয়েকদিন থাকব। বেলারুশিয়ানরা আমাদের ভাই হিসেবে আলিঙ্গন করেছে।’ প্রিগোজিন জানান, তার সেনারা আফ্রিকার দেশে অভিযান অব্যাহত রাখবে। এই ওয়ারলর্ড সঙ্গে এও জানিয়েছেন, ওয়াগনার সেনারা আবারও ইউক্রেন যুদ্ধে ফিরবে; যখন তার সেনাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হবে না। প্রিগোজিন বলেছেন, ‘সম্ভবত আমরা বিশেষ সামরিক অভিযানে ফিরে যাব, যখন আমরা নিশ্চিত হবো আমাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হবে না।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
